Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন গেট খুলল শিয়ালদহ স্টেশনে, কোন দিকের যাত্রীরা কোন প্রবেশপথ ব্যবহার করবেন?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) সম্প্রতি বড় বদল আনা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নতুন সেন্ট্রাল গেট চালু হয়েছে এই স্টেশনে। মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য আলাদা ভাবে প্রবেশ এবং প্রস্থান পথের ব্যবস্থা করা হয়েছে। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের লাগেজ নিয়ে যাতায়াতের ক্ষেত্রে সুবিধার জন্য একটি ৪০০ বর্গমিটারের জায়গা করে দেওয়া হয়েছে।

    নতুন গেট চালু হচ্ছে শিয়ালদহ স্টেশনে (Sealdah Station)

    এতদিন মূলত চারটি গেট দিয়ে শিয়ালদহ স্টেশনে প্রবেশ করা যেত। প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেইন গেট এবং সাউথ গেট এই চারটি গেট দিয়ে প্রবেশ করা যেত শিয়ালদহ স্টেশনে। এবার এই তালিকায় জুড়ল নতুন সেন্ট্রাল গেট। মূলত দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য এই প্রশস্ত দ্বারটি তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা সহজে প্রবেশ ও প্রস্থান করতে পারেন। সরাসরি দূরপাল্লার ট্রেনগুলির প্ল্যাটফর্মে প্রবেশ থেকে গেটের ঠিক বাইরে অবস্থিত প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে পারবেন যাত্রীরা। গন্তব্য এবং ট্রেন অনুযায়ী যাত্রীরা সুবিধা মতো দ্বার গুলি ব্যবহার করতে পারেন।

    New central gate to open in sealdah station

    কোন দিকের জন্য কোন গেট: প্ল্যাটফর্ম ১-৫ (মেইন লাইন) নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি জংশন, গেদে গামী লোকাল ট্রেনের যাত্রীরা (Sealdah Station) সুবিধামতো প্রফুল্ল দ্বার বা নর্থ গেট ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্ম ৬-১০ (উত্তর/মেইন) বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি এবং বারুইপাড়া গামী ট্রেনের যাত্রীরা প্রধান প্রবেশপথ ব্যবহার করতে পারেন।

    আরও পড়ুন : কোন ইলিশটি স্বাদে সেরা হবে? এই কয়েকটি কৌশলে চিনে নিন

    দূরপাল্লার যাত্রীদের জন্য ব্যবস্থা: প্ল্যাটফর্ম ১১-১৪ (মেইল/এক্সপ্রেস) দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত সেন্ট্রাল গেট। প্ল্যাটফর্ম ১৫-২১ শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেনের যাত্রীরা সাউথ গেট দিয়ে প্রবেশ করতে পারেন।

    আরও পড়ুন : লোকানো থাকবে মোবাইল নম্বর, কীভাবে লেনদেন হবে UPI অ্যাপে?

    শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার বলেন, ভবিষ্যতে যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই সেন্ট্রাল গেটের নকশা করা হয়েছে। এই গেটের কাছে অ্যাপ ভিত্তিক ক্যাব পিক আপ ও ড্রপ পয়েন্ট এবং একটি আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির বিষয়টি বিবেচনা করছে রেল।

    Click here to Read More
    Previous Article
    Dilip Ghosh: টুলু মন্ডলের কোটি কোটি টাকার উৎস নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
    Next Article
    ‘পুজোর মাসে অ্যাডিশনাল..,’ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment