Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লেনদেনের নিয়মে বড়সড় বদল, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নয় আর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে, আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে। কিন্তু এবার প্যান কার্ডের নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে তথ্য জেনে নিন।

    লেনদেনে মিলল ছাড়, কোথায় আর লাগবে না প্যান কার্ড (Pan Card)

    নতুন আয়কর নিয়ম ২০২৬ অনুযায়ী প্যান কার্ড সংক্রান্ত একাধিক আর্থিক লেনদেনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। সরকারের লক্ষ্য কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা এবং বড় আর্থিক লেনদেনের উপর নজরদারি বাড়ানো। সরকার এমন কিছু লেনদেনে ছাড় দিয়েছে, যেখানে আগে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক ছিল।

    Pan Card discounts on transactions where are no longer required

    আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! সপ্তাহান্তের দু’দিনে বাতিল ৭১ টি লোকাল, কোন কোন ট্রেন চলবে না জানুন

    এখন কিছু ছোট ও সাধারণ আর্থিক লেনদেন প্যান কার্ড রিপোর্টিংয়ের বাইরে রাখা হয়েছে। যেমন বিদেশি মুদ্রা কেনা, ব্যাঙ্ক ড্রাফট এবং কিছু প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট সংক্রান্ত লেনদেনে আগের মতো কড়াকড়ি থাকবে না।এখন কিছু ক্ষেত্রে প্যান কার্ড দেওয়ার বাধ্যবাধকতা কমানো হয়েছে, আবার অনেক উচ্চমূল্যের লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

    তবে ২ লক্ষ টাকার বেশি কেনাকাটায় প্যান কার্ড বাধ্যতামূলকনতুন নিয়ম অনুযায়ী, ২ লক্ষ টাকার বেশি মূল্যের পণ্য বা পরিষেবা কিনলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক হবে। এছাড়াও বিনিয়োগে প্যান কার্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ-বিনিয়োগ সংক্রান্ত একাধিক ক্ষেত্রে PAN এখন সম্পূর্ণ বাধ্যতামূলক।

    পাশাপাশিএখন থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ডের জন্য আবেদন ও ৫০ হাজার টাকার বেশি মিউচুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে PAN লাগবে।সরকার চায় সমস্ত বড় বিনিয়োগ সংক্রান্ত লেনদেন PAN-এর সঙ্গে যুক্ত থাকুক। আর এর ফলে বিনিয়োগকারীদের পরিচয় বজায় থাকবে ও কর সংক্রান্ত অনিয়ম কমবে বলে মনে করা হচ্ছে (Pan Card)।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বাসঘাতকতা করেন সূর্যকুমার! ভাগ্যের পরিহাসে আজ ভারতীয় দলে স্কাইয়েরই জায়গা নেবেন এই তারকা
    Next Article
    হয়েছে নিজেদের ২ লক্ষের ক্ষতি! দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে অসহায়দের বাঁচিয়ে খুশি আরমান-রিয়াজউদ্দিনরা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment