Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বাসঘাতকতা করেন সূর্যকুমার! ভাগ্যের পরিহাসে আজ ভারতীয় দলে স্কাইয়েরই জায়গা নেবেন এই তারকা

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Indian Cricket Team) মাত্র ৩ মাস আগেই জয় করেছে টি – টোয়েন্টি বিশ্বকাপের (2026 T-20 World Cup) খেতাব। গোটা টুর্নামেন্টে অবিশ্বাস্য দাপট প্রদর্শন করেছিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু তারপরেও ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে সন্তুষ্ট নন ভক্তরা। এখন শোনা যাচ্ছে ভারতীয় টি – টোয়েন্টি দল থেকে নিজের জায়গা এবং নেতৃত্ব দুটোই হারাতে পারেন স্কাই। আর তার জায়গা নিতে প্রস্তুত আইপিএলে (IPL 2026) পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

    দলে সুযোগ পেয়েই অধিনায়ক আইয়ার?

    গত কয়েক বছর ধরে শ্রেয়স ভারতীয় টি – টোয়েন্টি দলের অংশ নন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলের মঞ্চেও একাধিকবার নিজের জাত চিনিয়েছেন তিনি। তবু কোনো এক অজ্ঞাত কারণে এই ফরম্যাটে তার নাম বিবেচনা করছিল না বিসিসিআই। অনেকেই মনে করছেন এর পেছনে ছিল বর্তমান ভারতীয় টি – টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারের হাত।

    আরও পড়ুন: বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

    এই যুক্তি প্রতিষ্ঠিত করতে প্রমাণ হিসেবে একটি ঘটনাও সকলের সামনে এনেছেন শ্রেয়সের ভক্তরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়স আইয়ার স্কোয়াডে থেকেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। যদিও স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কেই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছিল। এখন সূর্যকুমারের অফফর্ম দেখে অনেকেই তার সেই পুরোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন এবং মনে করছেন শ্রেয়সকে অন্তত এক-দুটি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া উচিত ছিল। ইচ্ছাকৃতভাবে তাকে দলে আনেননি স্কাই, এমনটাই ধারণা ক্রিকেট প্রেমীদের।

    একজন ব্যাটার হিসেবে হতশ্রী বিশ্বকাপ কাটানোর পরে আইপিএলের মঞ্চেও সাফল্য পেতে দেখা যায়নি সূর্যকুমারকে। ফলে এখন তার অতি বড় ভক্তও স্বীকার করছেন যে অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও আর সেই দলে জায়গার যোগ্যতা রাখেন না স্কাই।

    আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা

    অপরদিকে শ্রেয়স আইয়ার ২০২৬ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব ছিলেন। এই বছর প্লে অফের যোগ্যতাঅর্জন না করলেও গত বছর তিনি দলকে টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। তিনি আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় এবং নিজের নামের প্রতি সুবিচারও করেছেন তিনি। ২০২৬ সালে ৫০.৩৩ গড়ে ৬০৪ রান করে মরশুমের সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন। অনেকেই মনে করছেন এরপর ভারতীয় দলে ফের সুযোগ পাওয়া শ্রেয়সের জন্য শুধুই সময়ের অপেক্ষা।

     

    Click here to Read More
    Previous Article
    ৫৮ বিধায়কের শক্তি প্রদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় মোড়! ‘দিদিকেই চাই’ বলে সরব একাধিক তৃণমূল বিধায়ক
    Next Article
    লেনদেনের নিয়মে বড়সড় বদল, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নয় আর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment