Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কৃষকবন্ধু নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোটালে কৃষকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য এবার নেওয়া হল বড় পরিবর্তন (Krishak Bandhu portal)। জানা যায় এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করলে উপভোক্তার সমস্ত ব্যক্তিগত তথ্য স্পষ্টভাবে দেখা যাবে না। বরং গোপনীয়তা বজায় রাখার জন্য আংশিকভাবে লুকিয়ে বাম মাস্কিং করে রাখা হচ্ছে। এর ফলে কৃষক বন্ধু প্রকল্পে তথ্যগুলো সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে।

    তথ্য ফাঁস রুখতে উদ্যোগ রাজ্য, কৃষকদের ব্যক্তিগত তথ্য আংশিক আড়াল পোর্টালে (Krishak Bandhu portal)

    কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু। এর আগে অফিসিয়াল পোর্টাল Krishakbandhu.net এ নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে গিয়ে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে যে কোন কৃষকের নাম ও জমির পরিমাণ এবং আইডি র মত সংবেদনশীল তথ্যগুলো অনায়াসে দেখা যেত (Krishak Bandhu portal)।

    Krishak Bandhu portal state takes steps to prevent data leakage farmers' personal information

    আরও পড়ুন: দোকানের মতো নয়, অনুষ্ঠান বাড়ির আসল স্বাদ—রাধাবল্লভী বানানোর সহজ উপায় জানুন

    এর ফলে যে কেউ অন্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া বা অপব্যবহারী সুযোগ পেতে। সেই ঝুঁকি এরোতেই বর্তমানে কেন্দ্র সরকারের পিএম কিষান পোর্টালের এই নতুন সুরক্ষা বলায় তৈরি করা হয়েছে। যেখানে নতুন আপডেটের পরে পোর্টালের স্ট্যাটাস চেক করলে কৃষকের তথ্যের একটি বড় অংশ ‘X’ চিহ্ন দ্বারা ঢেকে দেওয়া থাকবে‌।

     বর্তমানে পোর্টালের তথ্যের দৃশ্যমান্যতার বিন্যাস নিচে দেখানো হল:

    একেডি আইডি (AKD ID): আংশিক লুকানো।

    কৃষকবন্ধু আইডি (KB ID): আংশিক লুকানো।

    ভোটার কার্ড নম্বর: আংশিক লুকানো।

    আধার নম্বর: শুধুমাত্র শেষের ৪টি সংখ্যা দেখা যাবে।

    কৃষকের নাম: আংশিক লুকানো থাকবে।

    জমির পরিমাণ: আংশিক লুকানো থাকবে।

    এলাকার তথ্য: জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম সম্পূর্ণ দৃশ্যমান থাকবে।

    এই পদক্ষেপের প্রধান সুবিধা হলো তথ্যের গোপনীয়তা বৃদ্ধি। অনুমতি ছাড়া অন্য কেউ এখন গুরুত্বপূর্ণ আইডি নম্বরগুলি দেখতে পাবেন না। তবে এর একটি অসুবিধাও রয়েছে। তাছাড়া যেসব কৃষকের টাকা পেতে সমস্যা হচ্ছে বা বাংলা শস্যবীমা যোজনায় আবেদনের জন্য সম্পূর্ণ কেবিআইডি (KB ID) প্রয়োজন, তাঁদের এখন সরাসরি ব্লকের কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে।

    এছাড়াও সর্বশেষ আপডেট: কবে মিলবে কৃষকবন্ধুর টাকা। পাশাপাশি বর্তমানে অনেক কৃষক স্ট্যাটাস চেক করে দেখছেন যে ‘ট্রানজাকশন স্ট্যাটাস’ ঘরটি ফাঁকা দেখাচ্ছে। যেখানে সাধারণত টাকা ছাড়ার আগে এই ঘরে আপডেট আসে। তবে বর্তমানে রাজ্যজুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। BDO অফিস সহ প্রায় সকল অফিসের সরকারি কর্মীরা এখন নির্বাচনের কাজে ব্যস্ত।

    সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ ২০২৬ তারিখে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণ হবে এবং ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। নিয়ম অনুযায়ী এই সময়ে নতুন করে কোনো আর্থিক অনুদান ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে(Krishak Bandhu portal)।

    কৃষান বন্ধু প্রকল্পের লিংক:https://krishakbandhu.wb.gov.in/‌

    Click here to Read More
    Previous Article
    বিদ্যাসাগরের বাংলায় আজ শিক্ষার সংকট। স্বপ্ন ভাঙার গল্প নাকি পরিবর্তনের ডাক? || EducationCrisis
    Next Article
    পক্ষপাত মানেই জেল! আরপি অ্যাক্টে বুঝিয়ে সরকারি কর্মীদের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment