Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রান্নার গ্যাস থেকে প্যান কার্ড, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, মাসিক খরচে পড়বে প্রভাব?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আর একদিন পরেই শুরু হবে এপ্রিল মাস। সেই সঙ্গে সূচনা হবে ২০২৬-২৭ অর্থবর্ষের। আর এই নতুন অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রে একাধিক নিয়ম লাগু হতে চলেছে। আয়কর আইন, প্যান কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) থেকে ব্যাঙ্কিং পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রে আসছে বেশ কিছু পরিবর্তন। কী কী বদল হচ্ছে এপ্রিল মাসে?

    রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas) থেকে ব্যাঙ্ক ১ লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে নিয়ম

    ১ এপ্রিল থেকে আয়কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে এপ্রিলের শুরু থেকেই। এই নতুন কাঠামোয় করব্যবস্থা আরও স্বচ্ছ হয়েছে, আরও সহজ এবং আধুনিক করা হয়েছে। বদল আনা হচ্ছে প্যান কার্ডের নিয়মেও। এতদিন শুধু আধার কার্ড দেখিয়েই প্যানের আবেদন করা যেত। কিন্তু এবার আরও কিছু নথি দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া প্যান কার্ডের নতুন ফরম্যাট চালু করা হচ্ছে বলে খবর।

    Liquefied petroleum gas price to pan card rules changing from April

    প্যান কার্ডের ক্ষেত্রে বড় পরিবর্তন: এখানেই শেষ নয়, নতুন নিয়ম অনুযায়ী একাধিক বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড (Liquefied Petroleum Gas) বাধ্যতামূলক করা হচ্ছে। কর ফাঁকি আটকানো এবং স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। ১ এপ্রিল থেকে এটিএম এবং ব্যাঙ্কিং পরিষেবাতেও বেশ কিছু বদল আসছে। নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই ভিত্তিক এটিএম ব্যবস্থায় নির্দিষ্ট সীমার বেশি লেনদেনে লাগতে পারে অতিরিক্ত চার্জ।

    আরও পড়ুন :  ‘কিছুই বুঝে উঠতে পারছি না’, রাহুলের অকালমৃত্যুতে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়

    গ্যাসের দামে বদল: অন্যদিকে এপ্রিলের শুরুতে ব্যাঙ্কিং পরিষেবার বিভিন্ন চার্জ এবং নিয়মেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে গ্রাহকদের মাসিক খরচে পড়তে পারে প্রভাব। ১ এপ্রিল থেকে FASTag এর বার্ষিক ফি এবং শেয়ার বাজারে সিকিউরিটিজ ট্রান্স্যাকশন ট্যাক্সও বাড়ছে।

    আরও পড়ুন : ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট! আরও বাড়বে ভাতা?

    প্রতি মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বদল আসে। বর্তমান পরিস্থিতিতে নতুন অর্থবর্ষের শুরুতে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসে কিনা সেটাও দেখার অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    সত্যিকি নারী নিরাপত্তায় ব্যর্থ মমতা ও পশ্চিমবঙ্গ? |WomenSafety | MamataBanerjee |CrimeAgainstWomen
    Next Article
    দিঘায় মন্দির তৈরী করেছে কিন্তু কারখানা করতে পারেনি'মমতাকে আক্রমণ সাতগাছিয়া CPIM প্রার্থী গৌতম পালের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment