Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নয়া ফর্মুলায় এবার ১৫ দিন অন্তর বদলাবে পেট্রোল-ডিজেলের দাম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে তেলের দাম (Fuel Prices) নিয়ে সারা বিশ্বে অস্থিরতা তৈরি হয়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে ভারতেও। পেট্রোল-ডিজেল আর গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের খরচ বেড়েছে। এই অবস্থায় কেন্দ্র সরকার দাম কিছুটা কমানোর চেষ্টা করছে, আবার নতুন নিয়ম আনতেও ভাবছে যাতে ভবিষ্যতে হঠাৎ করে দাম না বাড়ে।

    ১৫ দিন অন্তর দাম পর্যালোচনা (Fuel Prices)

    ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে চলা উত্তেজনার প্রভাব এখন তেলের বাজারে স্পষ্ট। এই কারণে বিশ্বজুড়ে তেলের জোগান নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে ভারতের জন্য একটা স্বস্তির খবর আছে। ইরান ভারতকে বন্ধু দেশ হিসেবে মানায় হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ আসার পথ কিছুটা সহজ হয়েছে। ফলে ভবিষ্যতে সরবরাহ ঠিক থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

    তবে দেশের ভিতরে এখনো চাপ রয়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে, পেট্রোল-ডিজেলের দামও বাড়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার প্রতি লিটার জ্বালানিতে প্রায় ১০ টাকা শুল্ক কমিয়েছে, যাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। এছাড়া সরকার আরেকটা বড় সিদ্ধান্তের কথা ভাবছে। এখন থেকে প্রতি ১৫ দিন অন্তর পেট্রোল-ডিজেলের দাম খতিয়ে দেখা হতে পারে।

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে ওঠানামা করছে, তার সঙ্গে মিল রেখেই দেশে দাম ঠিক করা হবে। ফলে কখনও দাম বাড়তে পারে, আবার কমতেও পারে।সিবিআইসি-র চেয়ারম্যান বিবেক চতুর্বেদী জানিয়েছেন, এই নিয়ম আনার উদ্দেশ্য হল সাধারণ মানুষকে একসঙ্গে বড় ধাক্কা থেকে বাঁচানো এবং সরকারের আয় ও তেল কোম্পানির মধ্যে একটা ভারসাম্য রাখা। তবে শুল্ক কমানোর ফলে সরকারের আয়ে প্রভাব পড়ছে। শুধু দুই সপ্তাহেই প্রায় ৭০০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।

    এর আগেও সরকার বড়সড় শুল্ক ছাড় দিয়েছে। পেট্রোলের উপর ১৩ টাকা শুল্ক কমিয়ে ৩ টাকা করা হয়েছে, আর ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা কমিয়ে কার্যত শূন্য করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি থাকলেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বছরে প্রায় ১.৭৫ লক্ষ কোটি টাকার রাজস্ব কমতে পারে।

    Pakistan's Fuel Crisis Intensifies Further

    আরও পড়ুনঃ বকেয়া DA মেটানোর নামে প্রবঞ্চনা! রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের

    সব মিলিয়ে, যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের বাজারে চাপ বাড়ছে। সেই চাপ সামলাতে একদিকে শুল্ক কমানো হচ্ছে, অন্যদিকে নতুন নিয়ম আনার চেষ্টা করছে কেন্দ্র। এখন দেখার, এতে সাধারণ মানুষ কতটা স্বস্তি পান (Fuel Prices)।

    Click here to Read More
    Previous Article
    লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! সহজেই আপডেট করুন আধারের ঠিকানা—জানুন প্রক্রিয়া
    Next Article
    LPG সঙ্কটের আবহেই বড় খবর! পেট্রোল পাম্পে মিলবে কেরোসিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment