Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সংঘাতের আঁচ মধ্যবিত্তের রান্নাঘরে! মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতিতে ১ এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়ার জল্পনা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যথারীতি উদ্ধার হয়ে উঠেছে গোটা বিশ্ব। তার ওপর মার্চ মাস শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। সামনেই আসতে চলেছে এপ্রিল মাস। প্রতি মাসে প্রথম দিন আন্তর্জাতিক বাজারের দর অনুযায়ী ঠিক করা হয় রান্নার গ্যাসের দাম। তবে ইরান-ইসরাইল ও আমেরিকার যুদ্ধের মাঝে ফের কি দাম বাড়তে পারে রান্নার গ্যাসের (LPG Price Hike) তা নিয়ে যথারীতি জল্পনা সৃষ্টি হয়েছে মধ্যবিত্তের মধ্যে। আজকের প্রতিবেদনে রইল ১ এপ্রিল থেকে আরঔ কি বাড়তে পারে এলপিজির দাম সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    গ্যাসের দাম কি বাড়বেই? ইরান-ইজরায়েলের সংঘাত ঘিরে উদ্বেগ চরমে (LPG Price Hike)

    সম্প্রতি এই সংঘাতের ফলে একদিকে যেমন গ্যাসের আকাল দেখা দিয়েছিল। পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া (LPG Price Hike) ও এনার্জি লকডাউন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছিল সমাজ মাধ্যমে। যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে অনেকেই লকডাউনে জল্পনা শুরু করেছিলেন। যার ফলে উদ্বেগ বেড়েছিল দেশবাসীর মনে। কারণ করো না কালের মতন যদি ফের লকডাউন হয় সেই রকমই এক ধরনের গুজব সমাজ মাধ্যমে ছড়িয়ে গিয়েছিল।

    LPG Price Hike concerns over Iran-Israel conflict are at their peak

    আরও পড়ুন: যাত্রীদের বড় স্বস্তি, মালদহ ডিভিশনের এই স্টেশনে আরও ৬ মাস থামবে ৩টি গুরুত্বপূর্ণ ট্রেন, জানুন সময়সূচি

    তবে সেই গুজবে কান্না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। পাশাপাশি তিনি এই আশঙ্কার কোক খবরকে ভিত্তিহীন বলেও দাবি করেছিলেন। পাল্টা তার দাবি সরকার এইরকম কোন পরিকল্পনা করছে না। দেশবাসীরও এই বিষয় নিয়ে চিন্তা করার কোন কারণ নেই বলে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি।

    তবে ইতিমধ্যে লকডাউন প্রসঙ্গে মুখ খুলেছে ভারত সরকার। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, ভারতে এখন অত্যাবশ্যকীয় জিনিসের কোন অভাব নেই। দেশবাসীর চাহিদা মেটানোর মতন জ্বালানি মজুদ রয়েছে দেশে। পাশাপাশি আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত তেল ও গ্যাসের রসদ মজুদ রয়েছে সরকারের কাছে। এছাড়াও তরমুজ প্রণালীতে সমস্যার কারণে ইতিমধ্যে সরকার ৪১ টি দেশের থেকে অপরিশোধিত তেল আনা শুরু করেছে। তবে সরকারের এই আশ্বাসের পরও আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই রান্নার গ্যাসের অফিসে লাইন দিয়েছে।

    ইতিমধ্যে তেল কোম্পানিগুলি জ্বালানির সংকট মেটানোর জন্য যথারীতি প্রস্তুত নিয়ে এসে। আগের থেকে অনেক বেশি ধারে তেল দেওয়া হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের। যাতে পেট্রোল অথবা ডিজেলের কোন ঘাটতি না ঘটে। একই সঙ্গে ভারত বহু দেশে পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করে। তাই এখন ন্যাশনাল এনার্জি এমার্জেন্সির কোন প্রয়োজন নেই। তবে এক এপ্রিল থেকে রান্নার গ্যাসের দাম বাড়বে কিনা সেই বিষয়ে দেশবাসীর জন্য বলা হয়েছে, ইরান ইসরাইল যুদ্ধের ফলে ইতিমধ্যে রান্নার গ্যাসের ওপর প্রভাব পড়েছে।

    তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলের পিছু ১০০ বলার ছাড়িয়ে গিয়েছে। যে কারণে অনেক দেশেই রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। তবে আন্তর্জাতিক বাজারের এই পরিস্থিতিতে ভারতে এক এপ্রিল দাম কমার কোন সম্ভাবনা দেখছে না বাজারের বিশেষজ্ঞরা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রথম তারিখে আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর নির্ভর করে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হয় (LPG Price Hike)। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে একদিকে যেমন তেলের চাহিদা বেড়েছে। একই রকম ভাবে ভারতের রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহুল মহল। তবে মনে রাখতে হবে, এলপিজির পাশাপাশি সিএনজি ও পিএনজি গ্যাসের দামের বদল আনতে পারে সরকার।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির হানা, আজ কোন কোন জেলা ভিজবে? জানুন আজকের আবহাওয়ার খবর
    Next Article
    ভোটের মুখে ফের বড় অ্যাকশন! নন্দীগ্রাম-ভবানীপুর-সহ একাধিক থানার ওসি বদলে দিল কমিশন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment