Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    TRP টপার হয়েও রেহাই নেই, একগুচ্ছ সিরিয়ালের স্লটবদল জি বাংলার, নতুন সময় কখন?

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় এখন প্রতি সপ্তাহেই উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি কম সমস্ত ধারাবাহিকেরই। এর মাঝেই আবার স্লট রদবদল হয়ে গেল জি বাংলার একাধিক সিরিয়ালের (Serial)। কোনও সিরিয়ালের টিআরপি কমে গেলেই সাধারণত স্লটবদল হয়। তবে এবার টিআরপি টপার সিরিয়াল নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিল চ্যানেল।

    একাধিক সিরিয়ালের (Serial) স্লট বদলে ফেলল জি বাংলা

    একগুচ্ছ সিরিয়ালের স্লট বদল হয়েছে জি বাংলায়। শুধু স্লট বদলই নয়, বদলে গিয়েছে সম্প্রচারের সময়সীমাও। আগামী ২৭ মার্চ থেকে ৩০ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট দেখা যাবে ‘পরিণীতা’। রাত ৮ টায় শুরু হয়ে ৮ টা ৪৫ এ শেষ হবে সিরিয়ালটি। এরপর ৮ টা ৪৫ এ শুরু হবে ‘জোয়ার ভাঁটা’। এটি শেষ হবে রাত সাড়ে ৯ টায়।

    Zee Bangla changed these serial time slot

    দুবার বদল স্লট: এ নিয়ে পরপর দুবার বদলানো হল জোয়ার ভাঁটার স্লট। এর আগে রাত ৯ টা থেকে সাড়ে ৮ টায় আনা হয়েছিল সিরিয়ালটিকে। এবার ফের পাঠানো হল ৮ টা ৪৫ এ। বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম জোয়ার ভাঁটা। চড়া টিআরপিও তুলছে সিরিয়ালটি (Serial) গত কয়েক সপ্তাহ ধরে। এমতাবস্থায় বারংবার ধারাবাহিকের স্লট বদল টিআরপিতে কোনও প্রভাব ফেলে কিনা সেটাই দেখার।

    আরও পড়ুন : মিডল বার্থ দিনেও খোলা রাখলে কী হতে পারে? বিপদে পড়ার আগে জানুন রেলের নিয়ম

    বদলেছে পরিণীতার সময়: সবথেকে বড় চমক হল পরিণীতার সম্প্রচার সময়সীমা বদল। এই সিরিয়ালটিই এখন জি বাংলার চ্যানেল টপার। টানা কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষেও থেকেছে ধারাবাহিকটি। এখনও প্রথম পাঁচেই নিজের জায়গা ধরে রেখেছে পরিণীতা। এবার ৩০ মিনিটের জায়গায় ৪৫ মিনিট করায় টিআরপিতে এর কোনও ছাপ পড়ে কিনা সেটাই দেখার।

    আরও পড়ুন : পাহাড়ে গায়ে মায়াবী গ্রাম, পলাশ দেখতে উইকেন্ডের গন্তব্য হোক কলকাতার কাছের এই স্থান

    উল্লেখ্য, আরও কিছু নতুন সিরিয়াল শুরু হওয়ার কথা রয়েছে জি বাংলায়। সম্প্রতি ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র প্রোমো সামনে এনেছে চ্যানেল। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়। তবে এখনও সিরিয়ালের সম্প্রচার সময় ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

    Click here to Read More
    Previous Article
    বকেয়া না মেটালে দোকান নিলাম! কড়া অ্যাকশনে ১১ কোটির রেকর্ড গড়ল কলকাতা পুরসভা
    Next Article
    EV-র ক্রেতা-বিক্রেতারা হবেন লাভবান! ‘পিএম ই-ড্রাইভ’ প্রকল্পে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment