Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! সহজেই আপডেট করুন আধারের ঠিকানা—জানুন প্রক্রিয়া

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই ডকুমেন্ট যদি কোন কারনে ভুল থাকে তাহলে নানা রকম অসুবিধা সম্মুখীন হতে হয় জনগণকে। কারণ বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া কোন সরকারি পরিষেবা পাওয়া কষ্টকর সকলের জন্যই। তাই যে কোন কাজের জন্য নিজে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়।

    আধারে ঠিকানা বদল সহজ পদ্ধতি জানুন  (Aadhaar Card)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে এবার আধার কার্ডের পরিবর্তন হতে চলেছে। কী কী পরিবর্তন হচ্ছে সেটি জানুন।

    Aadhaar Card know the easy way to change the address

    আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে ধাক্কা, গোবরডাঙ্গায় সিগন্যাল বিভ্রাটে শিয়ালদহ–বনগাঁ রুটে সমস্যা

    আধার কার্ডে কোন ভুল আছে কিনা তা বুঝতে জন্য আপনাকে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এবার থেকে আপনি বাড়িতে বসে কাজগুলো করতে পারবেন। জেনে নিন কিভাবে করবেন কি কাজগুলো।

    এবার আধার কার্ড আপডেটের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে ক্লিক করুন আপডেট আধার অপশনে। এবার দেখুন অ্যাড্রেস আপডেট অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।এবার আপনার আধার নম্বর এবং সেই নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা ফোনে আসা ওটিপি দিয়ে লগইন করুন।

    তারপর নিজের সঠিক ঠিকানা বসান। সঙ্গে কোনও একটা প্রমাণ পত্র দিন। এবং সাবমিট করুন। জমা দেওয়ার পর আপনার কাছে একটা ইউআরএন বা আপডেট রিকোয়েস্ট নম্বর আসবে। সেখান থেকে চেক করুন যে আপনার অনুরোধ অনুযায়ী আধার কার্ডের ঠিকানা বদল হল কিনা।

    এবার আপনি যদি অফলাইনে এই কাজ করতে চান তাহলে যে কোনও কাছের আধার সেবা কেন্দ্রে যান। ফর্ম ফিলাপ করুন। সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন। ব্যাস তারপর একটি ইউআরএন নম্বর পাবেন একই ভাবে। সেটার সাহায্যে চেক করুন (Aadhar Card)।

    Click here to Read More
    Previous Article
    সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে ধাক্কা, গোবরডাঙ্গায় সিগন্যাল বিভ্রাটে শিয়ালদহ–বনগাঁ রুটে সমস্যা
    Next Article
    নয়া ফর্মুলায় এবার ১৫ দিন অন্তর বদলাবে পেট্রোল-ডিজেলের দাম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment