Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা? বাড়ি বসে কীভাবে তালিকা দেখবেন জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষও এবার পাবে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) সুবিধা। ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পের (Government Scheme) কাজ শুরু হয়েছে। এই আবহে অনেকের প্রশ্ন, কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারতের অধীন বিনামূল্যে চিকিৎসা করানো যাবে? খুব সহজে বাড়ি বসে সেই তালিকা দেখা সম্ভব।

    আয়ুষ্মান ভারতে তালিকাভুক্ত হাসপাতালের লিস্ট দেখার পদ্ধতি | (Ayushman Bharat Yojana)

    কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। সারা দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে এই ক্যাশলেস চিকিৎসার সুবিধা মেলে। তালিকাভুক্ত হাসপাতালগুলির নাম খুব সহজেই আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টালে গিয়ে দেখা যায়।

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট! টাকা না পাওয়া আবেদনকারীদের কমল চিন্তা

    এই তালিকা দেখতে হলে প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টাল খুলতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ফাইন্ড হাসপাতাল’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে।

    সেখানে নিজের রাজ্য ও জেলার নাম বেছে নিতে হবে। এরপর হাসপাতালের ধরণ অর্থাৎ সরকারি নাকি বেসরকারি, কোন ধরণের হাসপাতালের তালিকা দেখতে চান সেটা নির্বাচন করতে হবে। এছাড়া কোন ধরণের চিকিৎসা (যেমন- অর্থোপেডিক, কার্ডিওলজি) দরকার সেটাও জানাতে হবে।

    Ayushman Bharat Yojana

    এসব তথ্য দেওয়ার পর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড নির্ভুলভাবে টাইপ করতে হবে। এরপর ‘সার্চ’ লেখায় ক্লিক করলেই আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আয়ুষ্মান ভারত প্রকল্পভুক্ত হাসপাতালের তালিকা স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে হাসপাতালের নাম, ফোন নম্বর, ঠিকানা, কোন কোন চিকিৎসা পরিষেবা উপলব্ধ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেখা যাবে।

    বর্তমানে রাজ্য জুড়ে জোরকদমে আয়ুষ্মান ভারত যোজনার কাজ চলছে। তবে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না, তাঁদের জন্য নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আয়ুষ্মান ভারত যারা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আনা হবে। এই প্রকল্পেও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে।

    Click here to Read More
    Previous Article
    "রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা অনুদান", ঘোষণা মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র
    Next Article
    অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট! টাকা না পাওয়া আবেদনকারীদের কমল চিন্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment