Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোন কোন চিকিৎসায় আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়? কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় না জানুন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাতেও চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। এই সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু প্রশ্ন ও ধারণা রয়েছে। অনেকেই ভাবেন, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে সব ধরণের চিকিৎসাই বিনামূল্যে হয়। যদিও এই ধারণা সঠিক নয়। এই প্রকল্পের বেশ কিছু শর্ত আছে। সেই অনুযায়ী এই কার্ডে কোন কোন চিকিৎসা পরিষেবা মিলবে জেনে নেওয়া যাক।

    আয়ুষ্মান ভারতে কোন কোন চিকিৎসা কভার হয়? | (Ayushman Bharat Yojana)

    কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তবে মূলত হাসপাতালে ভর্তি হয়ে গুরুতর রোগের চিকিৎসার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এতে হাসপাতালে ভর্তির খরচ, সেকেন্ডারি ও টারশিয়ারি চিকিৎসা, গুরুতর রোগের চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে। বহু ক্ষেত্রে আবার হাসপাতালে ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরবর্তী ১৫ দিনের চিকিৎসা খরচও এতে অন্তর্ভুক্ত থাকে।

    আরও পড়ুনঃ মমতার এই প্রশ্নের জন্যই ছেড়েছেন তৃণমূলের সব পদ! এবার বোমা ফাটালেন চন্দ্রিমা

    আয়ুষ্মান ভারতে কোন কোন চিকিৎসা কভার হয় না?

    আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলেই পাওয়া যায়। মাথা যন্ত্রণা, জ্বর, সর্দি-কাশি কিংবা সাধারণ অসুস্থতার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি না হলে চিকিৎসার খরচ প্রকল্পের আওতাভুক্ত হয় না। ওপিডি ও সাধারণ চিকিৎসার খরচ রোগীকেই বহন করতে হয়। নিয়মিত চেক আপ, চিকিৎসকের ফি, বেসরকারি ওপিডি পরামর্শ, ক্লিনিকে দেখানোর খরচও আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসে না।

    এছাড়া প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি, আইভিএফ অথবা টেস্ট টিউব বেবি সংক্রান্ত চিকিৎসা, ডেন্টাল ক্লিনিং, সাধারণ দাঁতের চিকিৎসা (গুরুতর অসুস্থতা অথবা দুর্ঘটনার সঙ্গে যুক্ত হলে ব্যতিক্রম), গুরুতর রোগ অথবা বড় অস্ত্রোপচার নেই এমন কিছু হাড়ের চিকিৎসার কভারেজ এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পাওয়া যায় না।

    Ayushman Bharat Yojana

    অনেকে মনে করেন, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে সব ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষা বিনামূল্যে হয়। এই ধারণাও সঠিক নয়। ক্যালশিয়াম, ভিটামিন সাপ্লিমেন্ট, রোজকার ব্যবহারের নানা ওষুধের খরচ এতে কভার হয় না। সেই সঙ্গেই হাসপাতালে ভর্তি না হয়ে কেউ যদি ডায়াগনস্টিক টেস্ট করান, সেই খরচও সাধারণত প্রকল্পের আওতায় পড়ে না। তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোনও পরীক্ষা করানো হলে ও পরবর্তীতে সেই হাসপাতালেই রোগী ভর্তি হলে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার খরচ আয়ুষ্মান ভারতের অধীন আসতে পারে।

    বিশেষজ্ঞরা মনে করেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা শুরু করার আগে কোন কোন খরচ এতে কভার হয় এবং কোনগুলি কভার হয় না সেই বিষয়ে জেনে নেওয়া দরকার। নাহলে পরবর্তীতে রোগী ও তাঁর পরিবার সমস্যার সম্মুখীন হতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণার টাকা বন্ধ হতে পারে! কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রীর
    Next Article
    "আমার সই করা প্রতীকে জিতে বলছেন...", কী বললেন Mamata Banerjee?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment