Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কল্যাণীতে তৈরি হতে চলেছে আধুনিক বিমানবন্দর, কেন আলাদা এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট ?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের নতুন বাজেটে কল্যাণীর কাছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর (Airport) তৈরির প্রস্তাব সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কলকাতা বিমানবন্দরের ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দেওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

    গ্রিনফিল্ড বিমানবন্দর (Airport) আসলে কী ?

    বিমান পরিবহণ ক্ষেত্রে গ্রিনফিল্ড প্রকল্প এমন পরিকাঠামোকে বোঝানো হয়, যা সম্পূর্ণ নতুন জায়গায় শূন্য থেকে গড়ে তোলা হয়। অর্থাৎ যেখানে আগে কোনও বিমানবন্দর বা বড় ধরনের অবকাঠামো ছিল না, সেই জমিকেই উন্নয়ন করে আধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করা হয়। কল্যাণীর ক্ষেত্রে সরকার যে বিস্তীর্ণ জমিতে নতুন বিমানবন্দর নির্মাণের কথা ভাবছে, তার ভিত্তিতেই এই প্রকল্পকে গ্রিনফিল্ড বিমানবন্দর হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

    এই ধারণা অবশ্য নতুন নয়, পশ্চিমবঙ্গেই দেশের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হয়েছিল। দুর্গাপুর সংলগ্ন অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সেই স্বীকৃতি পেয়েছে।গ্রিনফিল্ড বিমানবন্দরের সবচেয়ে বড় সুবিধা হল, পরিকল্পনা থেকে নির্মাণ—সবটাই বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী করা যায়। পুরনো পরিকাঠামোর সীমাবদ্ধতা না থাকায় উন্নত টার্মিনাল, আধুনিক রানওয়ে, প্রযুক্তিনির্ভর পরিষেবা এবং যাত্রীবান্ধব ব্যবস্থা সহজেই অন্তর্ভুক্ত করা সম্ভব হয়।

    এছাড়াও এই ধরনের প্রকল্পে পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার সুযোগ থাকে বেশি। সৌরবিদ্যুতের ব্যবহার, জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি এবং কার্বন নিঃসরণ কমানোর মতো একাধিক ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে বিমান চলাচলের সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পায়। কল্যাণীতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর বাস্তবায়িত হলে তা শুধু কলকাতার বিকল্প বিমানবন্দর হিসেবেই নয়, গোটা অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    Do you know about Greenfield airport

    আরও পড়ুন : ‘গা ছাড়া মনোভাব’! আরজি কর মামলায় CBI তদন্তে ক্ষুব্ধ, কী বলল হাইকোর্ট?

    প্রসঙ্গত, বাজেট ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভূত সমস্যার সমাধান এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশের লক্ষ্যে কলকাতায় একটি দ্বিতীয় বিমানবন্দরের প্রয়োজন।” একইসঙ্গে তিনি আরও জানান, “সরকার কল্যাণীর কাছে নতুন একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর স্থাপনের জন্য ১০০০ থেকে ১৫০০ একর জমি শনাক্ত করবে।”

    Click here to Read More
    Previous Article
    কেন সবকিছু ছেড়ে দূরে রয়েছেন অলকা ইয়াগনিক?
    Next Article
    ‘গা ছাড়া মনোভাব’! আরজি কর মামলায় CBI তদন্তে ক্ষুব্ধ, কী বলল হাইকোর্ট?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment