Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা থেকে NJP যাওয়া এখন আরও সহজ! চালু স্পেশাল ট্রেন, দেখুন সম্পূর্ণ টাইম টেবিল

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল চলেই আসলো। এই সময় বহু মানুষ ঘুরতে যাওয়ার জন্য উত্তরবঙ্গ যায়। যার ফলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে থাকে চোখে পড়ার মতন ভিড়। কিন্তু গরমকালে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে কলকাতা থেকে ডিব্রুগড় পর্যন্ত বেশ কিছু স্পেশাল ট্রেন দিল রেল (Indian Railways)। যেখানে যাত্রা পথে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে। এর ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের উত্তরবঙ্গে যাতায়াত করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।

    গরমের ছুটিতে বাড়তি সুবিধা, NJP স্পেশাল ট্রেনের সময়সূচি প্রকাশ (Indian Railways)

    রেলের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে ট্রেনটি ডিব্রুগড়ের উদ্দেশে ০৫৯৩১ রওনা দেবে ৬, ১৩, ২০, ২৭ এপ্রিল। পাশাপাশি মে মাসে ট্রেনটি চলবে ৪, ১১, ১৮, ২৫ তারিখ। অন্যদিকে, জুন মাসে ১ তারিখ কলকাতা থেকে ছাড়বে এই ট্রেন। প্রতি সোমবার কলকাতা থেকে মোট ৯ দিন এই ট্রেনটি যাত্রা করবে। এরফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)। পাশাপাশি ডিব্রুগড় থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে চলবে ৪, ১১, ১৮, ২৫ এপ্রিল। মে মাসে ট্রেনটি চলবে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখে। এক নজরে দেখে নিন নতুন ট্রেনের টাইম টেবিল গুলো।

    Indian Railways additional benefits during summer vacation NJP special train schedule released

    আরও পড়ুন: ভাত হচ্ছে না ঠিকঠাক? ঝুরঝুরে করতে জেনে নিন এই সিক্রেট টিপস

    ট্রেনের টাইম টেবিল দেখে নিন:

    প্রতি সোমবার মাঝরাতে ২.৩০-এ কলকাতা থেকে ছেড়ে ডিব্রুগড়ে পৌঁছবে পরের দিন সকাল ৬:৩০ মিনিটে। এটি NJP স্টেশনে দাঁড়াবে সোমবার দুপুর ১:৪৫ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি NJP স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে।

    আবার ফিরতি পথে ট্রেনটি শনিবার বিকেল ৫টায় ডিব্রুগড় থেকে ছেড়ে NJP স্টেশনে পৌঁছবে রবিবার বেলা ১১:৫ মিনিটে। সেটি কলকাতা এসে পৌঁছবে রাত ১২:৩০ মিনিটে। ফেরার পথেও ট্রেনটি NJP স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে।

    ট্রেনটি কোন স্টেশনে দাঁড়াবে?

    ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টৈউন, নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও ধেমাজি, উত্তর লখিমপুর, হারমুটি জংশন, বিশ্বনাথ চারিআলি, রঙ্গাপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়ারাবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসোই, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি জংশনেও দাঁড়াবে।

    ট্রেনের কোচের গঠন বুঝে নিন:

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনে এসি–২ টিয়ার কোচ থাকবে ২টি, এসি–৩ টিয়ার কোচ দেওয়া হচ্ছে ৬টি, স্লিপার ক্লাস কোচ রয়েছে ৮টি, জেনারেল কোচ থাকবে ৪টি। অন্যদিকে, পাওয়ার কার থাকবে ১টি, এলএসএলআরডি কোচ থাকবে একটি (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    নির্বাচনী আবহে উত্তাপ বাড়বে ভবানীপুরে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর সঙ্গে প্রচারে নামছেন আরজিকর নির্যাতিতার মা!
    Next Article
    পোয়া বারো! কর্মীদের চিন্তা দূর করে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment