Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলেজে ভর্তিতে রেকর্ড বৃদ্ধি, উচ্চশিক্ষার পরিসংখ্যান তুলে ধরে বড় দাবি মুখ্যমন্ত্রীর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নয়া শিক্ষাবর্ষে কলেজে আবেদন ও ভর্তি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করা, কলেজে ভর্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করা এবং বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

    কলেজে ভর্তির হিসাব সামনে আনলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম দফার কলেজ ভর্তির পরিসংখ্যান প্রকাশ করে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গত বছরের তুলনায় আবেদনকারী এবং ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি হয়েছে। এক্স হ্যান্ডেলে প্রকাশিত তথ্যের সঙ্গে পড়ুয়াদের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “২০২৬–২৭ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে প্রথম পর্যায়ে কলেজে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বছর প্রথম পর্যায়ে মোট ৩,০৮,৭৯৩ জন ছাত্রছাত্রীর ভর্তি সম্পন্ন হয়েছে, যা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ২,৫৭,৪২৯ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।”

    মেয়েদের শিক্ষাক্ষেত্রে ভর্তির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশেষভাবে উৎসাহব্যঞ্জক বিষয় হল, গত শিক্ষাবর্ষের তুলনায় ছাত্রীদের ভর্তি ২৬.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।” প্রথম পর্যায়ে যাঁদের ভর্তি সম্পূর্ণ হয়নি, তাঁদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, “আগামী ৭ জুলাই থেকে কলেজে ক্লাস শুরু হবে। যাঁরা প্রথম পর্যায়ে ভর্তি হতে পারেননি, তাঁদের অনুরোধ করছি ৭ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে অংশগ্রহণ করতে।”

    সরকারি তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তির আগ্রহ আগের বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। প্রথম দফায় মোট ২৫ লক্ষ ১৭ হাজার ৩৮৪টি আবেদন জমা পড়েছে। গত শিক্ষাবর্ষে একই পর্যায়ে আবেদনপত্রের সংখ্যা ছিল ২০ লক্ষ ৯১ হাজার ৩৪৮। ফলে আবেদন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০.৩৫ শতাংশ।‌ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ে ৩ লক্ষ ৮ হাজার ৭৪৮ জন পড়ুয়া বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২ লক্ষ ৫৭ হাজার ৪২৯। অর্থাৎ এক বছরে ভর্তির সংখ্যা ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    Suvendu Adhikari says record increase in college admissions in West Bengal

    আরও পড়ুন :অন্নপূর্ণা যোজনায় কারা থাকছেন, কারা বাদ? এক ঘোষণায় পরিষ্কার করলেন শুভেন্দু

    তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ছাত্রীদের আবেদন বেড়েছে ২৫.৭৮ শতাংশ। একই সঙ্গে কলেজে ভর্তি হওয়া ছাত্রীর সংখ্যাও ২৬.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের মতে, উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতিফলনই এই পরিসংখ্যানে ধরা পড়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে এবছর কলেজগুলিতে আবেদন গ্রহণ শুরু হয়। এই পদ্ধতির আওতায় রাজ্যের ৪৬০টি সরকারি ও সরকার অনুমোদিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা।

    Click here to Read More
    Previous Article
    বাইক কেনার টাকায় মিলছে আস্ত Maruti Suzuki Swift গাড়ি!মধ্যবিত্তের স্বপ্নপূরণ করতে বাজারে বড়ধামাকা
    Next Article
    ছিটকে গেলো আয়োজক মেক্সিকো! ১০ জনে হয়েও দুর্দান্ত জয়ে বিশ্বকাপের কোয়ার্টারে কেনের ইংল্যান্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment