Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খেলেছেন বিরাট-গম্ভীরের সঙ্গে! তিনিই এখন ACP, কীভাবে লুঙ্গি এনগিডির জীবন বাঁচালেন সঞ্জয় সিং?

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) মাঠে গুরুতর আঘাত পান। মিড-অফে ক্যাচ ধরার চেষ্টার সময়ে গুরুতর চোটের সম্মুখীন হন। এমতাবস্থায়, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই সময় দিল্লি ট্রাফিক পুলিশের এসিপি সঞ্জয় সিং তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং প্রচণ্ড ব্যস্ত সময়ের যানজটের মধ্যেও একটি অস্থায়ী গ্রিন করিডোর তৈরি করে মাত্র ১১ মিনিটে অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে যেতে সাহায্য করেন।

    লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)-র জন্য গ্রিন করিডোর:

    কাজে লাগে সঞ্জয় সিংয়ের উপস্থিত বুদ্ধি: জানিয়ে রাখি যে, অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ চলাকালীন চোট পা এনগিডি। প্রাথমিকভাবে তাঁর মাঠেই চিকিৎসা করা হলেও আঘাতের গুরুত্ব বুঝে অ্যাম্বুলেন্স ডাকা হয়। ওই অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৬ টা বেজে ১৬ মিনিটে স্টেডিয়াম থেকে রওনা দেয় এবং মাত্র ১১ মিনিটেই অর্থাৎ সন্ধ্যা ৬ টা বেজে ২৭ মিনিটে রাজেন্দ্র নগরের ম্যাক্স হাসপাতালে পৌঁছয়। এই সফরটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ছিল। ব্যস্ত সময় ও প্রচণ্ড যানজটের কারণে এই দূরত্বটুকু যেতে সাধারণত ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগত। তবে, সঞ্জয় সিং অ্যাম্বুলেন্স চালককে গুগল ম্যাপসের ওপর নির্ভর না করার পরামর্শ দেন। এদিকে, ছোট রাস্তাগুলি পুরোপুরি জ্যামে আটকে থাকায় তিনি একটি দীর্ঘ পথ বেছে নেন। প্রায় ৬০ জন পুলিশ আধিকারিক ওয়্যারলেস সেটের মাধ্যমে পুরো অভিযানটি সমন্বয় করেন।

    How did ACP Sanjay Singh save Lungi Ngidi's life?

    বিরাট ও গম্ভীরের সঙ্গে ক্রিকেট খেলেছেন সঞ্জয়: উল্লেখ্য যে, এসিপি সঞ্জয় সিং দিল্লি ট্রাফিক পুলিশে দুই দশকেরও বেশি সময় ধরে কর্মরত এবং তিনি নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার। গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার সুবাদে ক্রিকেটের সঙ্গে সঞ্জয় সিংয়ের গভীর সংযোগ রয়েছে। ফলস্বরূপ, তিনি খেলোয়াড়দের আঘাতের তীব্রতা বোঝেন।

    আরও পড়ুন: কলম্বিয়ায় ৮০ টি জলহস্তী হত্যার সিদ্ধান্ত! বনতারায় এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি, দিলেন প্রস্তাব

    ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, সঞ্জয় সিং বলেছেন, ‘আমি নিজেও ক্রিকেট খেলেছি, তাই আমি জানি মাঠে আঘাত কতটা বিপজ্জনক হতে পারে। এনগিডি একজন আন্তর্জাতিক ক্রিকেটার, এবং তাঁর ওইভাবে পড়ে যাওয়া অত্যন্ত মারাত্মক ছিল।’

    আরও পড়ুন: ভারতের ডেটা ইকোসিস্টেমে বড় পদক্ষেপ মুকেশ আম্বানির! করছেন ১.৬ লক্ষ কোটির বিশাল বিনিয়োগ

    লুঙ্গি এনগিডি বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, লুঙ্গি এনগিডিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। যেখানে তাঁর স্ক্যান ও পরীক্ষা করা হয়। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এনগিডি ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘সব বার্তার জন্য ধন্যবাদ, আমি ভালো আছি।’ তিনি বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন। হয়তো, কয়েকটি ম্যাচ তাঁকে বিশ্রাম দেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    আইপিএস এর সঙ্গে ‘অসহযোগিতা’র অভিযোগ, ভোটের আগের রাতে বদলি ফলতার যুগ্ম বিডিও
    Next Article
    'যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু ভোট দিতে আসুন' দ্বিতীয় দফার আগে জনগণের উদ্দেশ্যে বার্তা শমীক ভট্টাচার্যর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment