Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আইপিএস এর সঙ্গে ‘অসহযোগিতা’র অভিযোগ, ভোটের আগের রাতে বদলি ফলতার যুগ্ম বিডিও

    4 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল ২৯ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election)। তার আগেই ফের রদবদল রাজ্যের প্রশাসনিক স্তরে। ভোটের আগে শেষ মুহূর্তে ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হল। অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগণার পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুলিয়ায় বদলি করে দেওয়া হয়েছে তাঁকে।

    বদলি করা হল ফলতার (West Bengal Assembly Election) যুগ্ম বিডিওকে

    সূত্রের খবর, সৌরভ হাজরাকে পুরুলিয়ায় বদলি করার পর তাঁর জায়গায় ফলতার জয়েন্ট বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে রম্য ভট্টাচার্যকে। অবিলম্বে এই রদবদল কার্যকর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু হঠাৎ কেন এই রদবদল? প্রশ্ন উঠছে, পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগেই কি এমন সিদ্ধান্ত?

    Joint bdo transfered before West Bengal assembly election second phase

    উঠছে অসহযোগিতার অভিযোগ: আইপিএস অজয় পাল শর্মা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে হানা দিয়েছিলেন। তাঁকে সাবধান হওয়ার হুঁশিয়ারি দিতে পালটা জবাব দেন তৃণমূল প্রার্থী। মঙ্গলবার সকালে আবার ফলতা তৃণমূল কার্যালয়ের সামনে অজয় পাল শর্মার (West Bengal Assembly Election) কনভয় ঘিরে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। এর মাঝেই এল কমিশনের নির্দেশ। যদিও নির্বাচন কমিশনের দাবি, এই বদলির সঙ্গে আইপিএস এর কোনও যোগসূত্র নেই।

    আরও পড়ুন : মে-র শুরুতেই পরপর বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে জেনে রাখুন দিনক্ষণ

    কী ঘটেছিল ঘটনা: উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফলতায় রুট মার্চে বেরোন অজয় পাল শর্মা। গণ্ডগোল পাকাতে পারে এমন কিছু ব্যক্তিদের নামের তালিকা নিয়ে তল্লাশি শুরু করেন তিনি। কিন্তু পুলিশ পর্যবেক্ষকের গাড়ি সেখান থেকে বেরোনোর পরেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অজয় পালের কনভয় ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান।

    আরও পড়ুন : উপার্জনের থেকে খরচ বেশি, লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ভোটের কাজে আসছেন কর্মীরা

    ভোটের ঠিক আগে ফের এমন প্রশাসনিক রদবদল শাসক দলের উপরে চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় নির্বাচনী ফলাফলে কোনও প্রভাব পড়বে কিনা সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    নাম নেই তালিকায়, তাই প্রার্থীদের পথ ও সোনাগাছি এড়ায় | Sonagachi | Exclusive Story | WB Election
    Next Article
    খেলেছেন বিরাট-গম্ভীরের সঙ্গে! তিনিই এখন ACP, কীভাবে লুঙ্গি এনগিডির জীবন বাঁচালেন সঞ্জয় সিং?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment