Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খড়গপুর স্টেশন থেকে ছাড়বে স্পেশাল ট্রেন,ছুটির মরশুমে বাড়তি সুবিধা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ দক্ষিণ ভারত ও উড়িষ্যার একাধিক স্টেশনে এবার থামবে বিশেষ ট্রেন (Indian Railways)। জানা যায় কাটপাড়ি, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, দুভভাদা, বিজয়নগরম, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক এবং ভদ্রকের মত স্টেশনের যাত্রীরা এই পরিষেবার সুবিধা পাবেন। এ ছাড়াও যোলারপেট্টাই, রেনিগুন্টা, নেলোর, ওঙ্গোল এবং বালেশ্বরের মত স্টেশনেও দেওয়া হয়েছে বিশেষ স্টপেজ (Indian Railways)। এবার এক নজরে দেখে নিন খড়্গপুর স্টেশন থেকে কোন ট্রেনগুলি ছাড়বে।

    যাত্রীদের জন্য সুখবর, দক্ষিণ ভারত রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর, ৯ মে থেকে ৩০ মে পর্যন্ত প্রতি শনিবার রাত ১১টায় পোদানুর থেকে ছাড়বে ০৬০৬৫ স্পেশাল ট্রেনটি। দীর্ঘ পথ পেরিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এটি খড়গপুর পৌঁছবে। একইভাবে ফিরতি পথে ১১ মে থেকে ১ জুন পর্যন্ত প্রতি সোমবার খড়গপুর থেকে ছাড়বে ০৬০৬৬ স্পেশাল ট্রেনটি (Indian Railways)।

    Indian Railways a special train is being introduced on the South India route

    আরও পড়ুন: একটা ট্রেন কতদিন পরিষেবা দেয়? অবসরের পর কোথায় যায় সেই কোচগুলি জানেন

    এছাড়াও সোমবার দুপুর ৩:৩০ মিনিটে খড়গপুর ছেড়ে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে বুধবার ভোর সাড়ে ৪টেয় ট্রেনটি পৌঁছবে পোদানুরে।এমনকি যাত্রাপথে দক্ষিণ ভারত ও ওড়িশার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বিশেষ ট্রেন। কাটপাড়ি, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, দুভভাদা, বিজয়নগরম, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক এবং ভদ্রকের মত স্টেশনের যাত্রীরা এই পরিষেবার সুবিধা পাবেন।

    এ ছাড়াও যোলারপেট্টাই, রেনিগুন্টা, নেলোর, ওঙ্গোল এবং বালেশ্বরের মত স্টেশনেও দেওয়া হয়েছে বিশেষ স্টপেজ।যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনটিতে থাকছে আধুনিক এলএইচবি কোচ। মোট ১৮টি কামরার এই ট্রেনে ৪টি এসি থ্রি-টিয়ার, ৮টি স্লিপার ক্লাস এবং ৪টি সাধারণ কামরা থাকবে।

    পাশাপাশি বিশেষ ভাবে সক্ষমদের জন্য একটি বিশেষ কামরা ও মালপত্র রাখার জন্য আলাদা কামরার ব্যবস্থা থাকছে। এই ট্রেনটি চালু হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ডোপ টেস্টে অনুপস্থিত থাকায় বিপাকে যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মা! কড়া অ্যাকশন NADA-র
    Next Article
    বামেদের নিয়ে ও বাকি দলগুলো নিয়ে জোট বাঁধতে চাই : মমতা বন্দ্যোপাধ্যায়

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment