Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কেজি থেকে পিজি অবধি বিনামূল্যে পড়াশোনা! যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অভাবের জন্য শিক্ষার আলো থেকে বঞ্চিত হন অনেকে। কেউ কেউ আবার ইচ্ছা থাকলেও উচ্চশিক্ষা নিতে পারেন না। এই ধারায় ইতি টানতে এবার এগিয়ে এল ওড়িশা সরকার (Government of Odisha)। বাংলার এই পড়শি রাজ্যে কেজি থেকে পিজি পর্যন্ত পড়াশোনা একেবারে ফ্রি (Free Education Scheme) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কেজি টু পিজি বিনামূল্যে পড়াশোনা | (Free Education Scheme)

    সম্প্রতি লোকসেবা ভবনে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সভাপতিত্বে ৪৩তম মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে রাজ্যের উন্নয়নের খাতিরে ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম কেজি থেকে পিজি অবধি বিনামূল্যে পড়াশোনা।

    আরও পড়ুনঃ হাজার হাজার হকারের জন্য স্বস্তির খবর! উচ্ছেদ নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের

    সরকারি এই প্রকল্পের নাম রাখা হয়েছে, জ্ঞানোদয়- শিক্ষার মাধ্যমে সমৃদ্ধি। এর মাধ্যমে রাজ্যের কেজি (কিন্ডারগার্টেন) থেকে পিজি (স্নাতকোত্তর) পর্যন্ত সকল পড়ুয়াকে বিনামূল্যে শিক্ষাদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে আর্থিক অনটনের কারণে রাজ্যের কোনও ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বঞ্চিত হবে না কিংবা কাউকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হবে না।

    ওড়িশা সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কেজি থেকে পিজি স্তর পর্যন্ত সকল ছাত্রছাত্রী এই প্রকল্পের অধীন থাকবে। স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তর অবধি পড়াশোনা এবার বিনামূল্যে হবে।

    Free education scheme in Odisha

    মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, “জ্ঞানোদয়- শিক্ষার মাধ্যমে সমৃদ্ধি শুধু একটি বিনামূল্যের শিক্ষা প্রকল্প নয়। এটি ওড়িশার প্রতিটি শিশু ও যুবক-যুবতীর অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।“

    ওয়াকিবহাল মহলের মতে, ওড়িশা সরকারের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির পড়ুয়ারা। অনটনের জন্য কাউকে আর মাঝপথে পড়াশোনা ছাড়তে হবে না। একইসঙ্গে সরকার মনে করছে, এই প্রকল্প চালু হলে রাজ্যের মেয়েদের মধ্যে উচ্চশিক্ষা নেওয়ার প্রবণতাও বাড়বে।

    Click here to Read More
    Previous Article
    কেন ঢুকল না অন্নপূর্ণার টাকা? তীব্র বিক্ষোভ পূজালী পৌরসভায়
    Next Article
    'Nevermind' প্রিমিয়ারে চাঁদের হাট! একফ্রেমে টলিপাড়ার একঝাঁক তারকা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment