Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কালীঘাট মন্দিরে এবার আলাদা পুলিশ ফাঁড়ি, নজিরবিহীন উদ্যোগ লালবাজারের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার কালীঘাটের মন্দিরের (Kalighat) নিরাপত্তা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল লালবাজার। জানা যায় এবার মন্দিরের জন্য তৈরি হবে আলাদাভাবে পুলিশ ফাঁড়ি। আর এই প্রথম কোন ধর্মীয় স্থানের জন্য তৈরি করা হচ্ছে এইরকম ভাবে পুলিশ ফাঁড়ি। এমনটাই সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।

    কালীঘাট মন্দিরে পৃথক ফাঁড়ি নিরাপত্তায় বড় পদক্ষেপ (Kalighat)

    এই বিষয়ে কলকাতা পুলিশে তরফ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ও কালীঘাটের (Kalighat) মন্দিরের আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই পৃথকভাবে পুলিশ ফাঁড়ি তৈরি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া নাশকতা বা জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

    Kalighat temple separate outpost at a major step for security

    আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? প্রতি মাসে কোন সময়ে মিলবে ৩,০০০ টাকা জেনে নিন

    তাছাড়া পুলিশ কমিশনের নির্দেশিকাতে বলা হয়েছে , অতিতে কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন নিরাপত্তা গত ঝুঁকি দেখায় গিয়ে। আর বিচার করেই আলাদা করে ফাঁড়ি তৈরি নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ওই নির্দেশিকা জানানো হয়েছে, কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট কুড়িজন পুলিশ কর্মী থাকবেন।

    তাদের নেতৃত্বে থাকছেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মূলত কালীঘাট থানার আওতায় থাকবেন এই কালীঘাট পুলিশ ফাঁড়ি। তাছাড়া থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন তিনি। পাশাপাশি ডিসি সাউথ সমস্ত দিকটা ভালোভাবে দেখাশোনা করবেন।

    পাশাপাশি কালীঘাট মন্দিরে নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এর আগে মন্দিরে নিরাপত্তা বিভিন্ন সময় ঝুঁকি বা হুমকির মুখে পড়েছে। আর দর্শনার্থীদের কথা মাথায় রেখে ও মন্দিরের আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই  পুলিশ ফাঁড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশিকা জানানো হয়েছে (Kalighat)।

    Click here to Read More
    Previous Article
    অসমের বন্যায় মানবিক উদ্যোগ মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর, ১০ কোটি টাকার সাহায্যের হাত বাড়াল বাংলা
    Next Article
    চাহিদা তুঙ্গে, ২৭০০ কোটি টাকা খরচে আরও ২৭ টি বন্দে ভারত আনছে রেল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment