Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবার ছোটপর্দায় কাঞ্চন, কোন সিরিয়ালে ফিরছেন অভিনেতা?

    17 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দা থেকেই উত্থান অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা তিনি। কাজ করেছেন বলিউডেও। তবে কেরিয়ারের শুরুতে ‘জনতা এক্সপ্রেস’ শোয়ের হাত ধরেই লাইমলাইটে উঠে আসেন কাঞ্চন। এরপরেও ছোটপর্দায় ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। এবার ফের টেলিভিশনে ফিরতে চলেছেন কাঞ্চন।

    সিরিয়ালে ফিরছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)

    আবারও সিরিয়ালে ফিরতে চলেছেন কাঞ্চন। জানা গিয়েছে, স্টার জলসার ‘সংসারের সংকীর্তন’ সিরিয়ালে একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন তিনি। নেতিবাচক চরিত্রকেই হাস্যরস মিশিয়ে পরিবেশন করবেন কাঞ্চন। নিজস্ব ফ্লেভার মিশিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলবেন তিনি। কিন্তু ফের ছোটপর্দায় কেন?

    Kanchan Mallick is returning to serial

    কেন হঠাৎ সিরিয়াল: কাঞ্চনের মতে, শুভাশিস মুখোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা যদি ধারাবাহিকে অভিনয় করতে পারেন তবে তিনি কেন পারবেন না? ধারাবাহিক নিয়ে তাঁর মনে কোনোরকম একঘেয়েমি তৈরি হয়নি। তাই তিনি সিরিয়ালে অভিনয় করতে পারবেন।

    আরও পড়ুন : হরেক সমস্যার সমাধান, প্ল্যাটফর্মেই মিলবে সব রোগের ওষুধ, নিয়ম বদল রেলের

    কেমন চরিত্র কাঞ্চনের: এই সিরিয়ালে শ্রীতমা ভট্টাচার্যের বিপরীতে দেখা যাবে কাঞ্চনকে (Kanchan Mallick)। সিরিয়ালের থিমটাই কমেডি। তাই নেতিবাচক চরিত্রকেও কমেডির মোড়কেই পরিবেশন করবেন কাঞ্চন। তাঁকে নতুন চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

    আরও পড়ুন : ‘একবার নয়, চারবার…’, বড় বিপাকে রচনা

    প্রসঙ্গত, কাঞ্চন সম্প্রতি জানিয়েছেন, রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকতে চান না তিনি। শুধুই অভিনয় নিয়েই বাঁচতে চান তিনি। আপাতত পরিবারকে সময় দেওয়াটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

    Click here to Read More
    Previous Article
    জুনের শুরুতেই একগুচ্ছ নতুন সিরিয়াল, প্রতি চ্যানেলেই রদবদল, কী কী পরিবর্তন আসছে?
    Next Article
    তালপাতা সরতেই শতাধিক কার্তুজ! বেপাত্তা অভিযুক্ত শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তদন্তে পুলিশ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment