Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জুন-জুলাই মাসে টাকা পেলেও শান্তি নেই! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট সামনে

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের। চলতি মাস থেকেই যোগ্য উপভোক্তা খুঁজে বের করতে এবং অযোগ্যদের বের করতে কড়া ভেরিফিকেশন শুরু করেছে সরকার। অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই উপভোক্তারা অগাস্ট মাসের টাকা পাবেন। তবে অনেকেই আছেন যাঁরা ইতিমধ্যেই জুন-জুলাই দু’মাসের টাকা পেয়েছেন ঠিকই তবে এবার বাতিলের তালিকায় চলে যেতে পারেন।

    অযোগ্যরা বাদ যেতে পারে অন্নপূর্ণার সুবিধা থেকে | Annapurna Yojana

    ইতিমধ্যেই জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এক কোটির বেশি উপভোক্তা। যদিও অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আবার অভিযোগ এমনও উঠছে যে, অনেকে এই প্রকল্পের যোগ্য না হয়েও ভাতার টাকা পেয়েছেন। এবার এই নিয়ে হতে পারে কড়া পদক্ষেপ।

    জানা গিয়েছে, যাঁরা ইতিমধ্যে অন্নপূর্ণার টাকা পেয়েছেন, তাঁদের নথিও পুনরায় যাচাই শুরু হয়েছে। যদি দেখা যায় কোনও অযোগ্য নাম ঢুকে আছে তাহলে তা অবিলম্বে বাদ দেওয়া হবে। প্রশাসন তরফে সরাসরি কিছু না বলা হলেও যাঁদের বাদ দেওয়া হতে পারে, সেই তালিকায় থাকতে পারে এই সকল উপভোক্তারা।

    যাঁরা ভুল তথ্য দিয়েছেন আবেদনের ক্ষেত্রে। যাঁরা টাকা পেতে তথ্য গোপন করেছেন। বিশেষত, বাড়িঘর বা আয়ের তথ্য গোপন করেছেন তাঁদের নাম যাচাইয়ের পর বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যাঁদের নথি ঠিক নেই তাঁদের নামও বাদ যেতে পারে। একইসাথে তালিকাভুক্ত করা হবে যোগ্যদের।

    Annapurna Yojana

    আরও পড়ুন: ‘২০% DA কথাটা শুনতে ভালো লাগে কিন্তু..,’ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ

    সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন।” মুখ্যমন্ত্রী বলেন, এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলে ভাতার টাকা পাবেন।

    Click here to Read More
    Previous Article
    স্বামীর অত্যাচারে কাটা যায় ডান হাত, তবু থামেননি রেণু—বাঁ হাতেই লিখছেন জীবনের গল্প
    Next Article
    কয়লা পাচার তদন্তে বড় তল্লাশি! ২৫ জায়গায় একযোগে ED-র হানা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment