Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কয়লা পাচার তদন্তে বড় তল্লাশি! ২৫ জায়গায় একযোগে ED-র হানা

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি কয়লা ব্যবসা এবং সেই ব্যবসার টাকার লেনদেন নিয়ে তদন্তে নেমে বড়সড় অভিযান চালাল ইডি (Enforcement Directorate)। ঝাড়খণ্ডের ধানবাদে একাধিক কয়লা ব্যবসায়ীর বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযানের মূল লক্ষ্য, অবৈধ কয়লা কারবার এবং তার সঙ্গে জড়িত টাকার উৎস ও লেনদেনের খোঁজ পাওয়া।

    ইডির (Enforcement Directorate) নজরে কয়লা ব্যবসার নেটওয়ার্ক

    ধানবাদে সোমবার একসঙ্গে ২৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)। এই অভিযানের জন্য কেন্দ্রীয় সংস্থার প্রায় ২৫টি দল মাঠে নামে। কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়ি, অফিস এবং অন্যান্য ঠিকানায় তল্লাশি চলছে।

    তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় বিভিন্ন ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্কের পাসবুক, হিসাবের খাতা এবং কয়লা ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হচ্ছে। এসব নথি থেকে অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায় কি না, তা খোঁজার চেষ্টা চলছে।

    এই একই মামলায় গত বছরের নভেম্বর মাসেও অভিযান চালিয়েছিল ইডি (Enforcement Directorate)। তখন প্রায় আড়াই কোটি টাকা নগদ এবং দেড়শোর বেশি জমির দলিল উদ্ধার করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই এবার নতুন করে এই বড় অভিযান চালানো হয়েছে। ইডির প্রাথমিক ধারণা, বর্তমান তল্লাশি থেকে আরও কিছু বেনামি সম্পত্তি এবং অবৈধ টাকার লেনদেনের তথ্য সামনে আসতে পারে। তাই উদ্ধার হওয়া সমস্ত নথি ও তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

    Enforcement Directorate Summons 6 in Fresh Coal Smuggling Investigation

    আরও পড়ুনঃ কারা হারাতে পারেন রেশন কার্ড? নতুন তালিকায় গাড়ির মালিক থেকে ডিরেক্টররা

    তদন্তকারীদের একাংশের মতে, এই চক্রের সঙ্গে কিছু প্রভাবশালী সরকারি আধিকারিকেরও যোগ থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই কারবারের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে।

    Click here to Read More
    Previous Article
    জুন-জুলাই মাসে টাকা পেলেও শান্তি নেই! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট সামনে
    Next Article
    কাটমানি, সিন্ডিকেট অতীত! রাজ্যবাসীর জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment