Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জুলাই থেকেই বাড়ি থেকে অফিস স্মার্ট মিটার, বিদ্যুৎ ব্যবস্থায় বড় রদবদলের পথে রাজ্য

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে আগামী জুলাই মাস থেকে চালু হতে চলেছে স্মার্ট মিটার (Smart Meter)। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন ধাপে ধাপে রাজ্যে প্রায় দু’কোটি স্মার্ট মিটার বসানো হবে। যদিও প্রথমের দিকে বাড়িতে বাড়িতে ও সরকারি অফিস ও বিভিন্ন সরকারি ভবনে এই মিটার বসানো হবে। তারপরে বড় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে।

    জুলাই থেকেই বাড়ি ও সরকারি অফিসে বসবে স্মার্ট মিটার (Smart Meter)

    যদিও পিএম সূর্য ঘর যোজনা দ্রুত চালু করা উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর ২০২৯-২০৩০ সালে বৈদ্যুতিক চাহিদা মেটাতে বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৈদ্যুতিক দফতরের প্রায় ৮০০ কোটি টাকার বকে বিল তাড়াতাড়ি মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে (Smart Meter)। একই সঙ্গে স্বচ্ছ ভারত ও স্বচ্ছ সর্বক্ষণ প্রকল্পের আগে রাজ্য সরকারের অংশ নেয়নি বলেও অভিযোগ করেন মনোহর লাল খট্টর।

    Smart Meter will be installed in homes and government offices starting in july

    আরও পড়ুন: যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান! রানাঘাট জংশন দিয়ে বন্দে ভারত চালুর ইঙ্গিত

    এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক ও শিলিগুড়ি—এই পাঁচ শহরের পরিচ্ছন্নতা উন্নয়নে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা মেট্রোর বকেয়া প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    পাশাপাশি স্মার্ট মিটার হল একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যা সাধারণ বিদ্যুৎ মিটারের মতোই বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ মাপে। তবে এর বিশেষ সুবিধা হল, এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং গ্রাহকের কাছে রিয়েল-টাইমে তথ্য পাঠাতে পারে।

    তবে স্মাট মিটারের রিডিং সংগ্রহের জন্য আলাদা করে কর্মীদের বাড়ি বাড়ি যেতে হয় না। বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে পৌঁছে যায় (Smart Meter)।

    Click here to Read More
    Previous Article
    ময়লা দেখলেই তুলুন ছবি, স্বচ্ছ অ্যাপের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন
    Next Article
    হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment