Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঝেঁপে আসছে বৃষ্টি! কয়েক ঘণ্টার মধ্যে কাঁপবে দক্ষিণবঙ্গ, কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তারপর সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অনেক জেলায় শুরু হয় ঝড়বৃষ্টি। কোথাও হালকা, কোথাও আবার দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই এই বদলে যাওয়া আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল। বৃহস্পতিবারও সেই পরিস্থিতি চলতে পারে বলে জানানো হয়েছে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া। বুধবার রাত থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে সব জায়গায় স্বস্তি মিলবে না। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকতেই পারে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতায় (Kolkata Weather Update) আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকালের বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত আরও কমতে পারে। তাই গত কয়েকদিনের তুলনায় গরমের অস্বস্তি অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড় ও ডুয়ার্স এলাকায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় আগামী ৩ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    South Bengal Weather rain with thunderstorms forecast in multiple districts

    আরও পড়ুনঃ ‘ভয় দেখিয়ে ভোট নয়’, কমিশনকে নিরপেক্ষ থাকার নির্দেশ হাই কোর্টের

    সব মিলিয়ে বলা যায়, বৃহস্পতিবারও বাংলার (South Bengal Weather) আবহাওয়া থাকবে বৃষ্টি ভেজা মনোরম। তবে বৃষ্টির কারণে গরম কিছুটা কমলেও ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৩০ এপ্রিল, প্রেমের জীবন সুখের হবে এই চার রাশির
    Next Article
    গ্রীষ্মের ভিড় সামলাতে বড় পরিকল্পনা রেলের, ৯০৮ স্পেশ্যাল ট্রেন চালু—সময়সূচি ও রুট জানুন

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment