Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জেলায় জেলায় চালু করা হল অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক! কী কী সুবিধা মিলছে জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বহু আবেদনকারীর মনে ক্ষোভ দানা বেঁধেছে। আবেদন করার পরেও অনেক যোগ্য মহিলা টাকা পাননি বলে অভিযোগ। সেই সূত্রে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ-অবরোধের ঘটনা অবধি ঘটেছে। এই আবহে বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমনের লক্ষ্যে জেলায় জেলায় চালু করা হল অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক (Annapurna Yojana Help Desk)। সেখানে কী কী সুবিধা মিলছে জেনে নিন।

    অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্কে কী কী সুবিধা মিলছে? | (Annapurna Yojana Help Desk)

    অগাস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তের মহিলারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। সেই ক্ষোভ প্রশমনে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। প্রথম দিন থেকেই সেখানে যথেষ্ট ভিড় চোখে পড়ছে বলে খবর।

    আরও পড়ুনঃ পুরুষদের দাড়ি-গোঁফ নয়, মহিলাদের ক্ষেত্রেও কড়াকড়ি! নার্সদের নতুন ড্রেস কোড ঘোষণা রাজ্যের

    ময়নাগুড়ি শহরে পুরসভা ভবনে অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা সেখানে নিজেদের অভিযোগ জানাতে আসছেন। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের পাশাপাশি তাঁদের প্রশ্ন, একবার আবেদন করার পরেও ফের কেন তাঁদের স্বঘোষণাপত্র জমা দিতে হচ্ছে?

    অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানেও অনেক মহিলা এসে খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। যোগ্য হওয়া সত্ত্বেও কেন টাকা পাচ্ছেন না? হেল্প ডেস্কের সদস্যদের আবেদনকারীদের এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে খবর।

    Annapurna Yojana help desk

    রাজ্যে পালাবদলের পর গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। তবে অভিযোগ, তিন মাস হয়ে গেলেও বহু যোগ্য মহিলা এই প্রকল্পের টাকা পাননি। এই নিয়ে অনেক আবেদনকারীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এবার সেই ক্ষোভ দূর করতে ও আবেদনকারীদের নানাভাবে সাহায্য করতে রাজ্যের একাধিক জেলায় চালু করা হল হেল্প ডেস্ক। এই পদক্ষেপ কতখানি ফলপ্রসূ হয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ভয়াবহ বন্যার কবলে নেপালের ত্রিশূলী বাজার!
    Next Article
    পুরুষদের দাড়ি-গোঁফ নয়, মহিলাদের ক্ষেত্রেও কড়াকড়ি! নার্সদের নতুন ড্রেস কোড ঘোষণা রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment