Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জেলা ভেদে পেট্রোল-ডিজেলের দামে বদল, বাংলার কোথায় কত রেট?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল (Petrol-Diesel) ও ডিজেলের দাম আলাদা আলাদা হয়। এমনকি পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় পেট্রোল ও ডিজেলের দাম আলাদা আলাদা হয়। জেলা ভেদে জ্বালানির দামে পার্থক্য রয়েছে। শেষ আপডেট হওয়া মূল্য তালিকা অনুযায়ী, রাজ্যের কোথাও পেট্রোলের ১১৩ টাকার বেশি তো কোথাও সেটা প্রায় ১১৫ টাকা। কোথায় কত করে চলছে জ্বালানির দাম?

    পেট্রোলের (Petrol-Diesel) দাম সবথেকে বেশি কোথায়

    তালিকা অনুযায়ী, রাজ্যে পেট্রোলের দাম সবথেকে বেশি মুর্শিদাবাদে। প্রতি লিটার পেট্রোলের দাম সেখানে ১১৪.৭৯ টাকা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়গ্রাম, যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৪.৫২ টাকা। এরপরে রয়েছে নদিয়া। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ১১৪.৪৬ টাকা। তারপর রয়েছে আলিপুরদুয়ার (১১৪.২৮ টাকা) ও বীরভূম (১১৪.২১ টাকা)।

    Petrol-Diesel Price chart in West Bengal districts

    সবথেকে কম কোথায়: রাজ্যে সবথেকে কম দামে পেট্রোল পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ে। লিটার প্রতি পেট্রোলের দাম সেখানে ১১৩.১৮ টাকা। কালিম্পং (১১৩.৪২ টাকা), জলপাইগুড়ি (১১৩.৪৬ টাকা), উত্তর ২৪ পরগণা (১১৩.৪৭ টাকা), কলকাতা (১১৩.৫১ টাকা), পশ্চিম বর্ধমানে (১১৩.৫৩ টাকা) পেট্রোলের দাম কম।

    আরও পড়ুন : শেষ মুহূর্তে কাটা যাবে টিকিট, রেল যাত্রীদের জন্য বড় আপডেট

    ডিজেলের দাম কেমন: রাজ্যে সবথেকে বেশি দামে ডিজেল (Petrol-Diesel) পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে ১০১.১৩ টাকা। এছাড়াও নদিয়া (১০১.০৭ টাকা), পুরুলিয়া (১০১.০১ টাকা), ঝাড়গ্রাম (১০০.৭৫ টাকা), বীরভূম (১০০.৬৬ টাকা), বাঁকুড়ায় (১০০.৬৫ টাকা) ডিজেলের দাম বেশি। সবথেকে কম দামে ডিজেল পাওয়া যাচ্ছে মালদায়, যেখানে লিটার প্রতি ডিজেলের দাম ৯৯.৬৭ টাকা।

    আরও পড়ুন : মাত্র ৩০ টাকা থেকে শুরু, শিয়ালদহ স্টেশনে লকার বুক করার পদ্ধতি জানেন?

    জানা যাচ্ছে, একই রাজ্যের জেলা ভেদে পেট্রোল ও ডিজেলের দামে মূল পার্থক্যের কারণ স্থানীয় ভ্যাট, পরিবহন খরচ থেকে ডিলার কমিশন, সরবরাহ ব্যবস্থার খরচ।

    Click here to Read More
    Previous Article
    ‘গ্যালন গ্যালন…’! ডিম থেরাপি কাণ্ডে মহুয়ার জরুরি শুনানির আবেদন, কী বলল হাইকোর্ট?
    Next Article
    পিএম কিষাণের টাকা পান? এই ৩ কারণে নাও মিলতে পারে পরবর্তী কিস্তি, জরুরি আপডেট জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment