Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জারি হয়নি পে কমিশনের বিজ্ঞপ্তি, ২০% DA-তেও অখুশি! ফের পথে নামার ডাক সরকারি কর্মীদের

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে জট যেন খুলেও খুলছে না। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রথম রাজ্য বাজেটে একধাক্কায় ২০% মহার্ঘ ভাতার (Dearness Allowance) বা ডিএ ঘোষণা করেছে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে ৩৮% হারে ডিএ। একবারে এতটা ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি সরকারি কর্মচারীদের (Government Employees) একাংশ। তবে বকেয়া ডিএ ইস্যুতে সরব হচ্ছেন সরকারি কর্মচারীরা।

    ৪ দাবিতে সরব কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ | Government Employees

    ২০০৯ সালের রোপা মেনে এখনও বকেয়া ডিএ মেলেনি, Grant-in-aid & KMC এলাকায় বসবাসকারীদের। একইসাথে সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন জারি ও ২০% ডিএ অক্টোবরে দেওয়ার ফলে জুলাই-সেপ্টেম্বরে অবসর নেওয়া কর্মীদের ক্ষতি পরিমাণ কিভাবে মিটবে এই ইস্যুগুলো সামনে রেখে পথে নামার ডাক দিল সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গর্ভঃ এমপ্লয়িজ।

    এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের উদ্দেশে লিখেছেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ১৯৮২ সালে জন্ম লগ্ন থেকেই আমাদের সংগঠন’ কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ’ ধারাবাহিক ভাবে শুধু মাত্র আপনাদের স্বার্থে যে কোন শাসক দলের সরকারের কর্মী বিরোধি নীতি ও কর্মসূচীর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছি, বাম আমলে কয়েক দশক ধরে যৌথ সংগ্রামী মঞ্চ (বর্তমান মঞ্চ নয়), মহাকরণ সংগ্রাম কমিটির মত যৌথ মঞ্চের গুরুত্বপূর্ন শরিক হিসাবে গৌরবোজ্জল ভূমিকা পালন করেছি। তৃনমূল শাসনে আমাদের’ ডি.এ. মামলা’ কর্মী আন্দোলনের ইতিহাসে নয়া নজির সৃষ্টি করেছে। বর্তমান সরকারের সময়েও আমরা একই রকম ভাবে সরকারের কর্মী বিরোধি পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার।

    আরও পড়ুন: পরপর দুই মামলায় স্বস্তি অধরা! বিদেশযাত্রা আটকে, ভয়েস স্যাম্পল দিতেই হবে অভিষেককে

    কিন্তু শুধু দূর থেকে শুভেচ্ছা, সমর্থন, আশীর্বাদই দিয়েছেন আপনারা। সেভাবে আমাদের সংগঠনের সদস্য হন নি। লড়াই অনেক বাকি। অনেকটা পথ হাঁটতে হবে। এই অবস্থায় আমাদের সংগঠনের সদস্য বৃদ্ধি আপনাদের স্বার্থেই খুব জরুরি। অদূর ভবিষ্যতে ব্যাপক আন্দোলন কর্মসূচি গ্রহনের প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আপনাদের কাছে সবিনয় আবেদন আমাদের সংগঠনের সদস্য হন।’

    dearness allowance(203)

    এরপরই সরকারের সামনে চার দাবি রেখে, তিনি সরকারি কর্মীদের উদ্দেশে লিখেছেন, প্রতিবাদ দরকার। আসুন একসাথে পথে নামি। আমাদের সংগঠনের সদস্যপদ গ্রহণ করুন।

    Click here to Read More
    Previous Article
    বজ্রপাতের জেরে হলদিয়ায় শিল্পাঞ্চলে বড় দুর্ঘটনা, পাইপলাইনে আগুনে আহত বহু কর্মী
    Next Article
    একবার চাকরি পেলেই চিন্তা শেষ! রেলের এই বিভাগে মোটা বেতন ও একাধিক সুবিধা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment