Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একবার চাকরি পেলেই চিন্তা শেষ! রেলের এই বিভাগে মোটা বেতন ও একাধিক সুবিধা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) চাকরি করার স্বপ্ন দেখেন অসংখ্য চাকরিপ্রার্থী। কারণ এটি শুধু একটি কেন্দ্রীয় সরকারি চাকরি নয়, বরং উচ্চ বেতন, স্থায়ী কর্মজীবন এবং নানা সরকারি সুযোগ-সুবিধারও নিশ্চয়তা দেয়। রেলের কয়েকটি পদ রয়েছে, যেখানে নিয়োগ পাওয়ার পর থেকেই কর্মীরা আকর্ষণীয় বেতন ছাড়াও বিভিন্ন ধরনের ভাতা ও অতিরিক্ত সুবিধা ভোগ করেন। চলুন জেনে নেওয়া যাক এমনই পাঁচটি জনপ্রিয় পদ সম্পর্কে।

    ভারতীয় রেলের (Indian Railways) এই বিভাগে কাজ করলেই মোটা টাকা

    লোকো পাইলট বিভাগে রেলের ইঞ্জিন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকে লোকো পাইলটের হাতে। যাত্রী ও ট্রেনের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই তাঁদের প্রধান কাজ। লোকো পাইলট বিভাগে পে-লেভেল অনুযায়ী প্রাথমিক বেসিক বেতন ১৯,৯০০ টাকা হলেও হাতে পাওয়া মোট অর্থ অনেক বেশি হয়। কারণ নিয়মিত বেতনের সঙ্গে রানিং অ্যালাউয়েন্স-সহ একাধিক ভাতা যুক্ত হয়। এছাড়াও, রেল স্টেশন ও ট্রেনে নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করেন আরপিএফ কনস্টেবলরা। চাকরির শুরুতেই মোট মাসিক আয় প্রায় ৪৩ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়। এর পাশাপাশি সরকারি কর্মীদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যায়।

    যাত্রীদের টিকিট যাচাই, নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকে টিটিইদের উপর। এই পদের শুরুতেই প্রায় ৪২ হাজার টাকা বেতন পাওয়া যায়। এছাড়া সফর সংক্রান্ত বিভিন্ন ভাতাও যুক্ত হয়। এছাড়াও স্টেশন মাস্টার হিসেবে একটি স্টেশনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা, ট্রেনের সময়সূচি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকে। এই পদে নিয়োগের পর প্রাথমিক মাসিক বেতন প্রায় ৬৪ হাজার টাকা। পাশাপাশি একাধিক সরকারি ভাতা ও অন্যান্য সুবিধাও দেওয়া হয়।

    Indian railways department offers high salaries and multiple benefits

    আরও পড়ুন :পরপর দুই মামলায় স্বস্তি অধরা! বিদেশযাত্রা আটকে, ভয়েস স্যাম্পল দিতেই হবে অভিষেককে

    রেল সুরক্ষা বাহিনীর অফিসার স্তরের গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে অন্যতম হল সাব-ইন্সপেক্টর। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। চাকরির শুরু থেকেই প্রায় ৫৫ হাজার টাকা বেতন পাওয়া যায়। এর সঙ্গে সরকারি ভাতা, চিকিৎসা সুবিধা, রেল পাস এবং ভবিষ্যতের আর্থিক সুরক্ষার সুবিধাও যুক্ত থাকে। রেলের এই পদগুলিতে নিয়োগ পেলে শুধু ভালো বেতনই নয়, দীর্ঘমেয়াদে স্থায়ী চাকরি, সরকারি সুযোগ-সুবিধা এবং উন্নতির বিস্তৃত সুযোগও পাওয়া যায়। তাই প্রতিবছর এই পদগুলির জন্য বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

    Click here to Read More
    Previous Article
    জারি হয়নি পে কমিশনের বিজ্ঞপ্তি, ২০% DA-তেও অখুশি! ফের পথে নামার ডাক সরকারি কর্মীদের
    Next Article
    আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের মাস্টারস্ট্রোক! খামেনেইয়ের শেষকৃত্যে মোদীর পরিবর্তে ইরানে যাচ্ছেন কারা?

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment