Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইপিএফ ওর অ্যাপে নতুন টুল! অবসরের পর হাতে কত টাকা আসবে‌ বলে দেবে ক্যালকুলেটর

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক : অবসরের পরে হাতে কত টাকা থাকবে, এখন আর সেই হিসাব আন্দাজে করতে হবে না। ইপিএফও-র (EPFO) নতুন টুল বলে দেবে হিসেব। চাকরি জীবনের সঞ্চয়, ভবিষ্যতে কতটা PF corpus তৈরি হতে পারে, তার একটা ধারণা এবার নিজেই পেয়ে যাবেন। EPFO-র মেম্বার পাসবুক পোর্টালে যোগ হয়েছে নতুন Retirement Calculator। ফলে চাকরিজীবীরা নিজেদের বেতন, বর্তমান PF সঞ্চয় এবং সম্ভাব্য বেতন বৃদ্ধির তথ্য দিয়ে অবসরকালীন আর্থিক হিসাব সহজেই করে নিতে পারবেন।

    অবসরকালে হাতে কত টাকা থাকবে, জানাবে ইপিএফও-র (EPFO) নতুন টুল

    UAN এবং পাসওয়ার্ড দিয়ে EPFO-র মেম্বার পাসবুক পোর্টালে প্রবেশ করার পর এই ফিচারটি পাওয়া যাবে। কয়েকটি প্রয়োজনীয় তথ্য ইনপুট করলেই ৫৮ বছর বয়সে সম্ভাব্য PF-এর পরিমাণ সম্পর্কে একটি আনুমানিক হিসাব সামনে আসবে। নতুন ক্যালকুলেটরে হিসাব শুরু করার আগে নিজের বর্তমান বয়স, Basic Salary ও DA এবং PF অ্যাকাউন্টে এখন পর্যন্ত জমা থাকা অর্থের পরিমাণ দিতে হবে। এর সঙ্গে ভবিষ্যতে বেতন কত হারে বাড়তে পারে, সেই অনুমানও জানাতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধির হার হিসেবে ৫%, ৮% বা ১০%-এর মতো শতাংশ বেছে নেওয়ার সুযোগ থাকবে।

    এই তথ্যের ভিত্তিতেই ক্যালকুলেটরটি অবসর পর্যন্ত সম্ভাব্য সঞ্চয়ের হিসাব করবে। বর্তমানে ৮.২৫% সুদের হার ধরে ৫৮ বছর বয়সে PF অ্যাকাউন্টে আনুমানিক কত টাকা জমতে পারে, সেই পরিমাণ দেখানো হবে। অর্থাৎ, বর্তমান সঞ্চয়ের সঙ্গে আগামী দিনের সম্ভাব্য অবদান ও সুদের হিসাব মিলিয়ে একটি সম্ভাব্য corpus তুলে ধরবে এই টুল। Retirement Calculator-এর সুবিধা শুধু PF-এর হিসাবেই সীমাবদ্ধ নয়। Employees’ Pension Scheme বা EPS-এর আওতায় অবসরের পর কতটা মাসিক পেনশন পাওয়া যেতে পারে, তারও আনুমানিক হিসাব করা যাবে। অন্তত ১০ বছর EPS-এর আওতাভুক্ত চাকরির মেয়াদ থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি পেনশনের জন্য যোগ্য হবেন।

    EPFO-র মেম্বার পাসবুক পোর্টালে ঢুকেই নতুন ফিচারটি ব্যবহার করা যাবে। প্রথমে UAN, পাসওয়ার্ড এবং Captcha দিয়ে নিজের অ্যাকাউন্টে Sign In করতে হবে। এরপর পাসবুকের মূল ড্যাশবোর্ডে গিয়ে Menu Section খুলতে হবে। সেখানেই ‘Calculator’ অপশনটি পাওয়া যাবে। অপশনটি নির্বাচন করার পর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। বর্তমান বয়স, অবসরের নির্ধারিত বয়স এবং সম্ভাব্য বার্ষিক বেতন বৃদ্ধির হার দিয়ে Calculate-এ ক্লিক করলেই হিসাব তৈরি হয়ে যাবে।

    EPFO calculator will tell you how much money you will receive after retirement

    আরও পড়ুন :শাপে বর, নিম্নচাপ কাটতেই টন টন ইলিশ ওঠার সম্ভাবনা, আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা

    সেখান থেকে অবসর পর্যন্ত সম্ভাব্য PF corpus সম্পর্কে ধারণা পাওয়া যাবে। EPS-এর জন্য প্রয়োজনীয় তথ্য থাকলে সম্ভাব্য পেনশনের হিসাবও দেখা যাবে। চাকরি পরিবর্তনের সময় PF-এর টাকা আংশিকভাবে তুলে নেওয়ার প্রবণতা অনেকেরই রয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত ভবিষ্যতের অবসরকালীন সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে।

    Click here to Read More
    Previous Article
    হলদিয়া-কলকাতা নতুন সরকারি বাস! মহিষাদল-তমলুক হয়ে চলবে, রইল ভাড়ার খুঁটিনাটি
    Next Article
    সিম কার্ডে ‘লিমিট’ বেঁধে দিল কেন্দ্র! ৯-এর বেশি হলে এবার পড়বে কোপ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment