Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি সম্পত্তি নষ্টে সুদ সহ ৩ গুণ ক্ষতিপূরণ! আজ থেকেই গুন্ডাদমন আইনের একাংশ কার্যকর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে সমাজবিরোধী কাজকর্ম, সিন্ডিকেটরাজ, তোলাবাজি, সংগঠিত অপরাধ ঠেকাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি সরকার। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও মজবুত ও অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে গুন্ডাদমন আইন (Anti Gunda Law) আনা হয়েছে। সোমবার থেকে বাংলায় এই আইনের একটি অংশ কার্যকর হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে এই ঘোষণা করেছেন।

    আজ থেকেই রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইনের একাংশ | (Anti Gunda Law)

    এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে কেউ ছাড় পাবে না। তাঁর কথায়, “সোমবার অর্থাৎ আজ থেকেই গুন্ডাদমন আইনের একটি অংশ রাজ্যে কার্যকর হল। সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না।“

    আরও পড়ুনঃ অন্নপূর্ণার আবেদন রিজেক্ট হলেও চিন্তা নেই! রয়েছে পুনরায় আবেদনের সুযোগ, কীভাবে জানুন

    শুভেন্দু বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করা হলে সুদ সহ তিন গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে। পাশাপাশি পুলিশের উপর হামলা হলেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

    জুলাই মাসে বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, ২০২৬’ বিল পাশ হয়। এটিই সংক্ষেপে গুন্ডাদমন বিল নামে পরিচিতি লাভ করেছে। বিধানসভায় এই বিল পাশের পর রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। তিনি বিলে সই করেছেন বলে প্রাথমিকভাবে খবর। এবার রাজ্যে এই আইনের একাংশ কার্যকর হল বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    এদিনের সাংবাদিক বৈঠক থেকে সিএএ সার্টিফিকেট ও অন্নপূর্ণা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিএএ প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে দ্রুত আবেদনপত্র নিষ্পত্তি করে সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।

    শুভেন্দু বলেন, জেলাশাসকদের মাধ্যমে এই বিষয়ক প্রশাসনিক নির্দেশ পাঠানো হয়েছে। বর্তমানে অপেক্ষায় থাকা দু’লক্ষের বেশি আবেদনকারীর পাশাপাশি নতুন যারা আবেদন জানাবেন, দ্রুত শুনানি সম্পন্ন করে সকল যোগ্য শরণার্থীকে এদেশের নাগরিকত্বের অফিশিয়াল শংসাপত্র তুলে দেওয়া হবে।

    CM Suvendu Adhikari

    অন্যদিকে অন্নপূর্ণা যোজনা ইস্যুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনও ধর্মের বিভাজন করে না। ইতিমধ্যেই প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, শুধুমাত্র রাজনীতি, হিন্দুত্ব বা মতুয়া সম্প্রদায় হওয়ার জন্য যারা জনগণকে প্রতারিত করেছিল, তাঁদের মুখে এসব বক্তব্য মানায় না।

    সব মিলিয়ে, এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। গুন্ডাদমন আইন থেকে শুরু করে সিএএ সার্টিফিকেট, অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই এসব নিয়ে শুরু হয়েছে চর্চা।

    Click here to Read More
    Previous Article
    কোন পদে চাকরির জন্য কত রেট? নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ED-র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment