Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোন পদে চাকরির জন্য কত রেট? নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ED-র

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। এই কাণ্ডে নাম জড়িয়েছিল একাধিক ‘রাঘব বোয়ালের’। এবার সেই এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি (ED)। সোমবার ইডি আদালতে এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছে।

    চার্জশিটে চাকরির ‘রেট চার্ট’ তুলে ধরেছে ইডি | (Enforcement Directorate)

    এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, প্রসন্ন রায় ও কুন্তল ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে দাবি করা হয়েছে, রীতিমতো ‘রেট চার্ট’ ধরে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি ‘বিক্রি’ করা হয়েছে। জমা দেওয়া চার্জশিটে সেই ‘রেট চার্টের’র কথাও তুলে ধরেছে ইডি।

    আরও পড়ুনঃ সরকারি সম্পত্তি নষ্টে সুদ সহ ৩ গুণ ক্ষতিপূরণ! আজ থেকেই গুন্ডাদমন আইনের একাংশ কার্যকর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এদিন ইডি আদালতে জমা দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট ‘রেট’ ছিল। চাকরি পাওয়ার জন্য কত টাকা করে দিতে হত? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গ্রুপ সি পদের জন্য ১৫ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা দিতে হত।

    এখানেই শেষ নয়! চার্জশিটে আরও বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁরা জানিয়েছে, টাকা নিয়ে র‍্যাঙ্ক জাম্প করানো থেকে শুরু করে ওএমআর শিটও জাল করা হয়েছে।

    Enforcement Directorate

    এদিন পার্থ, অর্পিতা ও দু’জন মিডলম্যান প্রসন্ন ও কুন্তলের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা দু’জনেই বর্তমানে জামিনে মুক্ত। এর মধ্যেই বিস্ফোরক চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতে তাঁদের চাপ বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকে। এরপর এই মামলায় কী মোড় আসে আপাতত সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    ‘বিরাট বাজেট জানেন উনি!’ ৮ লক্ষ কোটি ঋণ নিয়ে মমতাকে তোপ মুখ্যমন্ত্রীর
    Next Article
    সরকারি সম্পত্তি নষ্টে সুদ সহ ৩ গুণ ক্ষতিপূরণ! আজ থেকেই গুন্ডাদমন আইনের একাংশ কার্যকর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment