Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণার আবেদন রিজেক্ট হলেও চিন্তা নেই! রয়েছে পুনরায় আবেদনের সুযোগ, কীভাবে জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) রিজেক্ট হয়েছে লক্ষ লক্ষ আবেদন। রাজ্য সরকার জানিয়েছে, সংখ্যাটা ১৭ লক্ষ। তবে যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের কাছে ফের আবেদনের সুযোগ আছে বলেও জানানো হয়েছে। এবার এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বড় আপডেট দিলেন।

    অন্নপূর্ণা যোজনায় পুনরায় আবেদন কীভাবে? | (Annapurna Yojana)

    গত ১৭ অগাস্ট রাজ্যের তরফে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাইয়ের পর ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারী যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। বাকি ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এই ১৭ লক্ষের মধ্যে প্রায় ১০ লক্ষের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নম্বরের সংযোগ খুঁজে পাওয়া যায়নি বলে দাবি নবান্নের।

    আরও পড়ুনঃ মেট্রোর কাজে গ্রিন সিগন্যাল! ৭ দিনের মধ্যে মার্কেট খালি করতে হবে, নির্দেশ হাইকোর্টের

    এই আবহে সূত্রের খবর, বর্তমানে ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে করা আবেদনগুলি যাচাই করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি এই প্রক্রিয়া চলবে। তবে বাতিল আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে পুনরায় আবেদন করতে পারেন। তবে নতুন আবেদন নেওয়া হচ্ছে না।

    শনিবার ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যোগ্য মহিলারা না পারলে পোর্টালে গিয়ে আবেদন করুন। মণ্ডল, ওয়ার্ড ও মহিলা মোর্চার কর্মীরা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন।“

    এদিকে অগাস্টের কিস্তি ছাড়ার পরেই রাজ্যের তরফে জানানো হয়েছিল, যাদের অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, তাঁদেরও প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। নির্দিষ্ট পোর্টালে গিয়ে তাঁরা ফের আবেদন করতে পারবেন। সেই আবেদন জেলাশাসক স্তরে খতিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে তাঁকে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

    annapurna yojana(71)

    রাজ্যের কোনও যোগ্য মহিলা যাতে অন্নপূর্ণা যোজনা পাওয়া থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহুবার বলেছেন, কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। রবিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আবার জানান, অন্নপূর্ণা যোজনায় আরও ৫০ লক্ষ নাম যুক্ত হচ্ছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লক্ষ লক্ষ মহিলা।

    Click here to Read More
    Previous Article
    'ফেসবুকেই থাকুন... রাস্তায় যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব'- মমতাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
    Next Article
    মেট্রোর কাজে গ্রিন সিগন্যাল! ৭ দিনের মধ্যে মার্কেট খালি করতে হবে, নির্দেশ হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment