Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর মধ্যে সাইক্লোন! ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, আগেভাগে আবহাওয়ার আপডেট জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: অগাস্ট প্রায় শেষের পথে। মাঝে একটাই মাস। পুজোর আর কটা দিন মাত্র। তারপরই মা আসছেন মর্তে। এরই মধ্যে শুরু হয়েছে রোদ-বৃষ্টির খেলা। কখনও ঝেঁপে বৃষ্টি কখনও আবার গুমোট গরম। পুজোর মধ্যেও কি দুর্যোগের পূর্বাভাস? এই প্রশ্ন থাকে সকল বাঙালির মনে। পুজোর সময় কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া? রইল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

    পুজোর আবহাওয়ার আগাম খবর | South Bengal Weather

    বর্ষা যাওয়ার পথেও খেল দেখাচ্ছে। দু’দিনে সামান্য ব্রেক নেওয়ার পর চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রায় সব জেলারই কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

    গত কয়েক বছরের যা ট্রেন্ড তাতে পুজোর সময়ও ঝেঁপে বৃষ্টি হয়েছে। এ অবস্থায় সকলের প্রশ্ন, এবারেও কি একই রকম থাকবে আবহাওয়া? এই নিয়ে রীতিমতো ভয় ধরানো আপডেট দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশিষ্ট আবহাওয়াবিদদের মতে, সেপ্টেম্বর মাসে চূড়ান্ত আকার নিতে পারে সুপার এল নিনো। যার জেরে পুজোর সময়েও ভারী-অতিভারী বৃষ্টি থেকে সাইক্লোনও হতে পারে।

    আবহাওয়াবিদরা দাবি করছেন, সুপার এল নিনোর জেরে অক্টোবর মাসে পুজোর সময়ে তাপমাত্রা অত্যধিক বেশি থাকতে পারে। নীল-সাদা আকাশের বদলে কালো অন্ধকারে ঢাকতে পারে রাজ্য। সাইক্লোনিক বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই রয়েছে সাইক্লোনের সম্ভাবনাও। যদিও এই সবটাই পূর্বাভাস মাত্র। যেহেতু পুজোর এখনও বেশ খানিকটা সময় হাতে রয়েছে তাই আপাতত স্পষ্ট আপডেট মেলা সম্ভব নয়।

    south bengal weather(219)

    আরও পড়ুন: সরকারি পোর্টালে বিস্ফোরণ! অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রথম দু’দিনেই সাড়ে ৩ লক্ষেরও বেশি অভিযোগ

    এদিকে বর্তমানে নিম্নচাপের প্রভাবে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি হয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত ঝড়-জলের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে।

    Click here to Read More
    Previous Article
    মেট্রোর কাজে গ্রিন সিগন্যাল! ৭ দিনের মধ্যে মার্কেট খালি করতে হবে, নির্দেশ হাইকোর্টের
    Next Article
    ধোনি নন, রিশভ পন্থ প্রমাণ করলেন বিদেশের মাঠে তিনিই সেরা ভারতীয় উইকেটরক্ষক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment