Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্রাজিল ম্যাচের আগে বিশ্বকাপ খেলা আরও এক দলের মুখোমুখি হবে ভারত? বড় ইঙ্গিত ফেডারেশনের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: অক্টোবরের শুরুতেই ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারত। ওই ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই ভারতীয় ফুটবল অনুরাগীদের যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়েছে। যদিও, এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) ব্রাজিল (Brazil) ম্যাচের আগে বিশ্বকাপ খেলা আরও একটি দলের বিরুদ্ধে আয়োজনের চেষ্টা করছে। ইতিমধ্যেই আগামী সেপ্টেম্বরে পানামার (Panama) বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে ওই দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ‘লেটার অফ ইনটেন্ট’ সই করেছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, পানামার বিরুদ্ধে ম্যাচটি আগামী সেপ্টেম্বরের শেষের দিকে আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে। তবে, চমক এখানেই শেষ নয়। ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শনকারী কেপ ভার্দেও বিরুদ্ধেও ভারতের ম্যাচ খেলার কথা রয়েছে। এছাড়াও, আগামী নভেম্বরে ভারতীয় ফুটবল দলের নিউজিল্যান্ড সফর রয়েছে।

    কী জানিয়েছে ফেডারেশন (All India Football Federation)?

    জানিয়ে রাখি যে, বর্তমানে ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, পানামা রয়েছে ৪৪ নম্বরে। ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বেই তাদের অভিযান শেষ হয়ে গেলেও তারা ইংল্যান্ড থেকে শুরু করে ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করেছে। সামগ্রিকভাবে, পানামা যথেষ্ট শক্তিশালী দল।

    What did the All India Football Federation say about India's match in September.

    তবে, এই দলের বিরুদ্ধে ম্যাচের বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF এখনও সরকারিভাবে ঘোষণা না করলেও সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ব্রাজিল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে খেলতে পারে ভারত।

    আরও পড়ুন: 6,500mah ব্যাটারি, 50MP-র ৩ টি ক্যামেরা! ১১,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Vivo-র এই দুর্ধর্ষ স্মার্টফোন

    ইতিমধ্যেই AIFF-এর একজন শীর্ষ আধিকারিক এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইতিমধ্যেই ব্রাজিল ম্যাচ নিশ্চিত হয়েছে এবং পানামাও ভারতে খেলার ক্ষেত্রে রাজি হয়েছে। এছাড়াও সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার জন্য ২০২৬-এর বিশ্বকাপে অংশ নেওয়া ৩ টি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

    আরও পড়ুন: ভারতে এবার ১,৮০০ কিমি দীর্ঘ নতুন LPG পাইপলাইন! কোন কোন রাজ্যের ওপর দিয়ে যাবে?

    উল্লেখ্য যে, এই তৃতীয় ম্যাচটি আগামী ৬ অক্টোবর আয়োজনের ৩০ টা চালানো হচ্ছে। এদিকে, আগামী ৩ অক্টোবর ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। সামগ্রিকভাবে, তৃতীয় প্রীতি ম্যাচের বিষয়ে আলোচনা সফল হলে আন্তর্জাতিক উইন্ডো ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে, যেমন শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত খেলার সুযোগ পাবে ঠিক তেমনই ফিফা  র‍্যাঙ্কিংয়েও এগোনোর সম্ভাবনা তৈরি হবে।

    Click here to Read More
    Previous Article
    ওবিসি সংরক্ষণ মামলায় নতুন মোড়! রাজ্যের নয়া নির্দেশিকা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment