Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দ্বিতীয় টেস্টেও চালকের আসনে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। দেবদত্ত পাডিক্কলের শতরানে ভর করে প্রথম দিনের শেষে ৫ উইকেট খুঁইয়ে ৩০০ রান তুলেছে ভারত। এর পাশাপাশি একটি দুর্দান্ত রেকর্ড গড়ে ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) পেছনে ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক গিল।

    ব্যাট হাতে দেবদত্ত পাডিক্কল ১১৭ রান করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। কিন্তু তার পাশাপাশি ১০৮ বলে ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শুভমান গিল। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি দর্শনীয় বাউন্ডারি দিয়ে। দলের দুই ওপেনারকে খোয়ানোর পরে তার ও পাডিক্কলের ১২০ রানের ওই পার্টনারশিপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

    এদিন নিজের অষ্টম হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন শুভমান গিল। প্যাভিলিয়নে ফেরেন আসিথা ফেরনান্দোর রিভার্স সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে খোঁচা দিয়ে। তার আগে অবধি তাকে যথেষ্ট সাবলীল দেখিয়েছে। এদিন টেস্ট ক্রিকেটে নিজের ৩০০০ রান সম্পূর্ণ করেন শুভমান গিল। ওডিআই ও টেস্ট দুই ফরম্যাটেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার।

    আরও পড়ুন: এই কাজটা না করলে আবারও দেশের মাটিতে হারবে গম্ভীরের ভারত! দাবি প্রাক্তন ভারতীয় অধিনায়কের

    তার পাশাপাশি একটি নির্দিষ্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০০ রান সম্পূৰ্ণ করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়েছিলেন তিনি। এই কাজ তার আগে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো মহাতারকারাও করে দেখাতে পারেননি। ফলস্বরূপ তিনি অধিনায়ক হিসেবে তৈরি করে ফেলেছেন এক অনন্য নজির।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চাইলে ভারতীয় দলকে এই টেস্ট সিরিজ ২-০ ফলে জিততে হবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরে ভারতীয় দল নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তবে ভারতের কোচ গৌতম গম্ভীর তার দলের পরবর্তী অংশে ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।

     

    Click here to Read More
    Previous Article
    'আমি রাজনীতি করতে এসেছি, আমি কারও লেবার নোই' Mamata-র বিরুদ্ধে চরমভাবে ক্ষোভ উগরে দিলেন Sudip Raha
    Next Article
    6,500mah ব্যাটারি, 50MP-র ৩ টি ক্যামেরা! ১১,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Vivo-র এই দুর্ধর্ষ স্মার্টফোন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment