Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হয়ে যান সতর্ক! টানা ৬ দিন বন্ধ থাকবে SBI-র ব্রাঞ্চ, দুর্ভোগ এড়াতে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম ব্যাঙ্ক হিসাবে বিবেচিত হয় SBI (State Bank of India)। দেশজুড়ে এই ব্যাঙ্কের ২৩,২৭০ টি ব্রাঞ্চ এবং ৬৩,০০০-এর বেশি ATM রয়েছে। এছাড়াও, SBI-র ৫০ কোটিরও বেশি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই ব্যাঙ্ক টানা ৬ দিন বন্ধ থাকতে চলেছে। মূলত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারীরা ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন। ধর্মঘট ও ছুটির কারণে SBI-র ব্রাঞ্চগুলি টানা ৬ দিন বন্ধ থাকবে। যদিও, ব্যাঙ্কটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেনি। তবে, বেতন ও পেনশনসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য দেশজুড়ে SBI কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এদিকে, ধর্মঘট, সাপ্তাহিক ছুটি এবং উৎসবজনিত ছুটির কারণে SBI-র ব্রাঞ্চ টানা ৬ দিন বন্ধ থাকবে।

    SBI (State Bank of India)-র কর্মচারীদের ধর্মঘট কবে:

    জানিয়ে রাখি যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারীরা ২ দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের ধর্মঘটটি ২০২৬ সালের ২৫ ও ২৬ মে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই ধর্মঘটের কারণে আগামী সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতে কোনও কাজ হবে না।

    State Bank of India branches to remain closed for 6 consecutive days.

    কর্মচারীদের দাবিগুলি কী: মূলত, SBI-র কর্মচারী ইউনিয়ন, অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF) ধর্মঘটের ডাক দিয়েছে। তারা ব্যাঙ্কের সামনে ১৬ টি প্রধান দাবি পেশ করেছে। যার মধ্যে নতুন নিয়োগ থেকে শুরু করে পেনশন ব্যবস্থা, পদোন্নতি এবং কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশের মতো দাবি রয়েছে। এছাড়াও, কর্মচারীরা ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। ব্যাঙ্ক ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ধর্মঘটের আগে কয়েকটি পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হবে।

    ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক:
    * আগামী ২৩ মে চতুর্থ শনিবার হওয়ায় সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
    * ২৪ মে রবিবার হওয়ায় ছুটি থাকবে।
    * কর্মচারী ইউনিয়নের ধর্মঘটের কারণে আগামী ২৫ এবং ২৬ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
    * এদিকে, আগামী ২৭ এবং ২৮ মে বকরি ইদ উপলক্ষ্যে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    আরও পড়ুন: মোদী-মেলোনির মেলোডি পোস্টে শেয়ার বাজারে ঝড়! ‘ভুলে’ অন্য পার্লের স্টকে রকেটের গতি

    ২৭ ও ২৮ মে কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে: উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বকরি ইদ উপলক্ষ্যে আগামী ২৭ ও ২৮ মে ব্যাঙ্ক ছুটির ঘোষণা করেছে। ২৭ মে আহমেদাবাদ, আইজল, ভোপাল, চণ্ডীগড়, আগরতলা, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, কোহিমা, লখনউ, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিলং, শ্রীনগর, বিজয়ওয়াড়া, শিমলা, রাঁচি, রায়পুর এবং তিরুবনন্তপুরমের মতো শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে, ২৮ মে পানাজি, পাটনা, শ্রীনগর, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, জম্মু, মুম্বাই এবং নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    আরও পড়ুন: ভারতীয় সেনা পাবে স্মার্ট মাইন হান্টার! ডুয়েল টেকনোলজি ডিটেক্টর কেনার জন্য বড় টেন্ডার

    কোন কোন পরিষেবা চালু থাকবে: জানিয়ে রাখি যে, টানা ৬ দিন SBI-র ব্রাঞ্চ বন্ধ থাকায় টাকা তোলা থেকে শুরু করে চেক জমা দেওয়া, ড্রাফট তৈরি, ঋণ-সংক্রান্ত লেনদেন সহ পাসবুক আপডেট করার মতো কাজ কঠিন হতে পারে। অপরদিকে, অনলাইন লেনদেন ও ATM-এর মতো পরিষেবাগুলি চালু থাকবে।

    Click here to Read More
    Previous Article
    প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে কেঁদে ফেললেন বিজেপি বিধায়ক দিলীপ সিং
    Next Article
    পুলিশের জালে বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিক!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment