Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হলফনামায় বাড়ি-গাড়ি-সোনাদানার হিসেব দিলেন দেবাংশু, কত সম্পত্তির মালিক চুঁচুড়ার তৃণমূল প্রার্থী?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : দোরগোড়ায় এসে পড়েছে বিধানসভা নির্বাচন। এবারের প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক রেখেছে তৃণমূল। তার মধ্যে অন্যতম চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সেখানে হলফনামায় কী কী উল্লেখ করেছেন দেবাংশু?

    প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন দেবাংশু (Debangshu Bhattacharya)

    হলফনামা অনুযায়ী, দেবাংশুর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়াও এইচডিএফসি, এসবিআই এর মতো একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। এর মধ্যে একটি অ্যাকাউন্ট নির্বাচনী খরচের জন্যই খোলা বলে জানানো হয়েছে।

    How much property does debangshu bhattacharya own

    কী জানিয়েছেন দেবাংশু: একটি পার্টনারশিপ ফার্মে ৫০ হাজার টাকা বিনিয়োগ সহ পোস্ট অফিসে সঞ্চয়ের কথাও হলফনামায় জানিয়েছেন তিনি। এছাড়াও একটি ফ্ল্যাটের জন্য ৭ লক্ষ টাকা অগ্রিমও দিয়ে রেখেছেন তিনি। হলফনামায় দেবাংশু (Debangshu Bhattacharya) জানিয়েছেন, তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি নেই।

     আরও পড়ুন : পয়লা বৈশাখেই কলকাতার বাজারে পদ্মার ইলিশ, আসল নকল বুঝুন এই কয়েকটি টিপসে

    স্থাবর সম্পত্তি কত: সোনা রূপোর গয়না বলতে তাঁর কাছে রয়েছে একটি ৪.৮৮ গ্রাম ওজনের সোনার আংটি যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ হাজার টাকা। তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই বলেই হলফনামায় জানিয়েছেন দেবাংশু। কোনও কৃষিজমি, চাষের অযোগ্য জমি, আবাসিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাঁর নামে নেই।

    আরও পড়ুন : শুরু হতে চলেছে থমকে থাকা কাজ, চিংড়িঘাটায় অরেঞ্জ লাইন নিয়ে বড় আপডেট

    হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। কোনও ঋণ নেই তাঁর নামে। আয়ের উৎস হিসেবে ফ্রিল্যান্সিং এবং কনসালটেন্সি কাজ উল্লেখ করেছেন দেবাংশু। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ২০১৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    অভিষেকের বিরুদ্ধে দায়ের লিখিত অভিযোগ
    Next Article
    ইরানে যুদ্ধবিরতিতে হতেই ভারতীয়দের কী নির্দেশিকা দিল কেন্দ্র ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment