Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইরানে যুদ্ধবিরতিতে হতেই ভারতীয়দের কী নির্দেশিকা দিল কেন্দ্র ?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা আপাতত কিছুটা কমলেও পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়। বিশেষ করে ইরানে অস্থিরতা অব্যাহত থাকায় সেখানে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।তবে সাময়িকভাবে যুদ্ধ থেমেছে ইরানে। এই প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারত সরকার ইরানে (India-Iran) অবস্থানরত ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

    ইরানে থাকা ভারতীয়দের (India-Iran) বার্তা‌

    ইরানের সাময়িক যুদ্ধবিরতি দেখা দিলেও, অশান্তির ছায়া ঘনিয়ে রয়েছে ইরানে। যে কোনও সময় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

    উল্লেখ্য, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী,”বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।”

    এছাড়াও, কোনও রকম সমস্যায় পড়লে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের সুবিধার জন্য দূতাবাসের তরফে একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরগুলি হল +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।

    এদিকে আন্তর্জাতিক স্তরেও পরিস্থিতি কিছুটা নরম হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। জানা গিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় সংশ্লিষ্ট পক্ষগুলি সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, আগামী দু’সপ্তাহ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপ নেবে না। অপরদিকে, নির্দিষ্ট শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান।

    সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে দুই পক্ষই অংশ নেবে। এই প্রস্তাবে ইজরায়েলও নীতিগত সম্মতি জানিয়েছে বলে জানা যাচ্ছে।

    India-Iran : India goverment give instructions to Indians after the ceasefire

    আরও পড়ুন : পরিবেশ বাঁচাতে নতুন পথ, প্লাস্টিকের বোতল ফেরালে মিলছে টাকা! নন্দনকাননের উদ্যোগ ভাইরাল নেটদুনিয়ায়

    সব মিলিয়ে আপাতত যুদ্ধবিরতির ঘোষণা হলেও ইরানের পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং স্পর্শকাতর। তাই ঝুঁকি এড়াতে ভারতীয় নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত সরকার ও দূতাবাস।

    Click here to Read More
    Previous Article
    হলফনামায় বাড়ি-গাড়ি-সোনাদানার হিসেব দিলেন দেবাংশু, কত সম্পত্তির মালিক চুঁচুড়ার তৃণমূল প্রার্থী?
    Next Article
    বিধানসভা ভোট মমতার, লোকসভা ভোট মোদির : অখিল গিরি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment