Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হেরে গিয়েও হতাশ নন সূর্যবংশী, পরের ম্যাচে নামার আগে ভারতীয় দলকে দিলেন বড় বার্তা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটেছে ভারতীয় দলের (Indian Cricket Team) ভক্তদের। অবেশেষে ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ভারতের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র ১৪ রানে আউট হয়ে ফিরেছিলেন তিনি। কিন্তু সফল না হলেও নিজের প্রতিভার কিছুটা ঝলক ওই ম্যাচে দেখিয়েছিলেন তিনি।

    নিজের রাজস্থান রয়‍্যালস দলের সতীর্থ জোফ্রা আর্চারের দ্বিতীয় ওভারের প্রথম বলটি ডিপ ফাইন লেগের ওপর দিয়ে হাঁটু গেড়ে গ্যালারির মধ্যে ফেলে দিয়েছিলেন বৈভব। খুব একটা স্বাচ্ছন্দ্য না পেলেও তার ১৪ রানের ইনিংসটি সাজানো ছিল ২ টি বিশাল ছক্কা দিয়ে। সকলেই আশা করছেন পরবর্তী ম্যাচে নিজের জড়তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরবেন বৈভব।

    আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

    ম্যাচের পর তার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বৈভব। তিনি লিখেছেন, “এত সব বার্তা পেয়ে আমি অভিভূত। আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সিনিয়রদের প্রতি আমার ভালোবাসা ও সমর্থনের জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ এবং প্রতিটি ম্যাচেই দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবকিছুর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

    তবে পরের ম্যাচে বৈভব ছন্দে না ফিরলে বেকায়দায় পড়ে যাবে ভারত। অফফর্মে থাকা তারকা ওপেনার সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে চাপে ভারত। তৃতীয় ম্যাচে হারের অর্থ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হওয়া।

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    অনেকেই মনে করছেন বৈভব নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পেলে ভারতীয় দলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মা। তিনি এবং বৈভব যদি শুরুর ৭-৮ ওভার নিজেদের স্বাভাবিক ছন্দ বজায় রেখে ব্যাটিং করতে পারেন, তাহলে ভারতীয় দল ম্যাচ অনেকটাই নিজেদের দখলে নিয়ে আসতে পারবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের।

     

    Click here to Read More
    Previous Article
    অগ্নিগর্ভ বারুইপুর! নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তর
    Next Article
    দিল্লি এখন মাত্র ৬ ঘন্টার পথ, বাংলায় নতুন প্রকল্পের ঘোষণা রেলের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment