Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওয়া হবে গরম! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা ঝড়-বৃষ্টি শুরু এবার: আবহাওয়ার খবর

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকেই জেলায় জেলায় মেঘলা আকাশ। ভ্যাপসা গরম। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কিছুটা স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রাও। আজ সোমবার কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া অফিস বলছে, ২৬ মে পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভিজবে একাধিক জেলা।
    আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

    তার আগে এদিনও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এরপর বুধবার, ২৭ মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

    বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমার পূর্বাভাস রয়েছে।

    আরও পড়ুন:

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজও ঝড়-জল উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। কিছু অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। বৃষ্টি কমলে বাড়বে তাপমাত্রা।

    Click here to Read More
    Previous Article
    আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ‘ভুল’ ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভাণ্ডারে
    Next Article
    ‘মিডিয়া আর যাচ্ছে না?’ ফেসবুক লাইভ নিয়ে মমতাকে খোঁচা দিলীপের | Dilip Ghosh | Mamata Banerjee

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment