Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ! মমতার মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।

    মমতার মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট? | (Calcutta High Court)

    এদিন মামলার শুনানির সময় বিচারপতি বলেন, ভবানীপুরের ভোট গণনার যাবতীয় তথ্য, ভিভিপ্যাট, ইভিএম, সিসিটিভি ফুটেজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সংরক্ষণ করে রাখতে হবে। বিশেষ করে যেখানে ভোট গণনা হয়েছিল, সেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভিতরের ও বাইরের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে বলেছেন বিচারপতি।

    আরও পড়ুনঃ রাজ্যের সব স্কুলে পালন করতে হবে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’! নয়া নির্দেশ সরকারের

    একইসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ, মমতার দায়ের করা এই মামলায় সব পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুনীল আগরওয়াল ও সুব্রত গুপ্তকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২ মাস পর ফের এই মামলার শুনানি হবে।

    ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের দিকে নজর ছিল গোটা রাজ্যের। কারণ এই আসনে দ্বৈরথ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। শেষমেষ ১৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন শুভেন্দু। সম্প্রতি সেই কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন মমতা। আবারও একটি ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি।

    Calcutta High Court

    এর আগে ২০২১ বিধানসভা ভোটে নন্দীগ্রামে হারের পরেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা। সেবারও শুভেন্দুর কাছেই পরাজিত হয়েছিলেন তিনি। গণনায় কারচুপির অভিযোগ তুলে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। আজও সেই মামলা উচ্চ আদালতে ঝুলে রয়েছে, কোনও নিষ্পত্তি হয়নি। তবে ভবানীপুরের ভোট নিয়ে মমতার করা মামলায় এদিন বড় নির্দেশ দিল হাইকোর্ট। এই অন্তর্বর্তী নির্দেশকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Click here to Read More
    Previous Article
    দলের লোগো নিয়েই এবার মমতা বনাম ঋতব্রত? বিস্ফোরক দাবি ঋজু দত্তের
    Next Article
    একেবারে অ্যাকশন মোডে দেখা গেল রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment