Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া-কলকাতা যাতায়াত এবার আরও সহজ! চালু নতুন বাস পরিষেবা, রুট জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কাজের সূত্রে রোজ হাওড়া, কলকাতা যাতায়াত করেন বহু মানুষ। এবার তাঁদের জন্য সুখবর। বারবার বাস (Bus), ট্রেন বদলের ঝক্কি কমিয়ে চালু গেল নতুন বাস পরিষেবা (Bus Service)। নয়া এই বাস কোন কোন রুটে চলবে জেনে নিন।

    দীর্ঘ অপেক্ষা শেষে চালু নতুন বাস পরিষেবা | (Bus Service)

    সম্প্রতি উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা থেকে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন অবধি যাওয়ার নতুন বাস পরিষেবা চালু হয়েছে। এতদিন এই অঞ্চলের যাত্রীদের হাওড়া কিংবা শিয়ালদহ যেতে হলে একাধিক বাস অথবা ট্রেন বদলাতে হত। তবে এই নতুন রুট চালু হওয়ায় সেই ঝক্কি অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুনঃ ৮ সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দিতে হবে! রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?

    বেড়াচাঁপা-সাঁতরাগাছি নতুন এই বাস বেড়াচাঁপা, কার্তিকপুর, দেগঙ্গা, গোলাবাড়ি, সন্ডালিয়া স্টেশন, আমিনপুর, খড়িবাড়ি, কামদুনি, কৃষ্ণমাটি, লাঙ্গলপোতা, রাজারহাট চৌমাথা, রেকজুয়ানি, ডিরোজিও কলেজ, সলুয়া, কালিপার্ক, চিনার পার্ক, বাগুইআটি, কেষ্টপুর, দমদম পার্ক, লেকটাউন, উল্টোডাঙা, কাঁকুরগাছি, ফুলবাগান, সিআইটি মোড়, শিয়ালদহ স্টেশন, মল্লিকবাজার, রবীন্দ্রসদন, পিজি হাসপাতাল, নবান্ন টোল, বেলেপোল, সাঁতরাগাছি স্টেশন অবধি চলবে।

    নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকার সঙ্গে হাওড়া ও কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত রাজারহাট-নিউটাউন এলাকা, এয়ারপোর্ট চত্বর সহ শহর কলকাতার আরও নানা অংশে যাতায়াত আরও সুবিধাজনক হয়ে গিয়েছে।

    Berachampa-Santragachi bus service

    এছাড়া নতুন এই বাসে করে শিয়ালদহ স্টেশন ও সাঁতরাগাছি স্টেশনে সহজেই পৌঁছনো যাবে। এই দুই গুরুত্বপূর্ণ রেলস্টেশন থেকে বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে। ফলে সেক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে।

    এদিকে নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় স্থানীয়রা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে এই রুটে সরাসরি বাস পরিষেবা চালুর দাবি জানাচ্ছিলেন তাঁরা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।

    Click here to Read More
    Previous Article
    ‘আবেদন বাতিল হবে…’! অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না? স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী
    Next Article
    বাংলা সিনেমা নিয়ে অকপট ঋতব্রত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment