Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া ডিভিশনে ১০ দিনের ব্লক, সময়সূচিতে বড় বদল—দেরিতে ছাড়বে বহু ট্রেন

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ আগামী ৩০ এপ্রিল থেকে ৯ই মে প্রায় ১০ দিন হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন পরিষেবা দেরিতে ছাড়বে (Indian Railways)। এছাড়াও বেশ কিছু ট্রেনের গতিপথ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। রেলের পরিষেবা উন্নত করার জন্য একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেনের সময়সূচী বদল হচ্ছে।

    যাত্রীদের সতর্কতা, টানা ১০ দিন হাওড়া ডিভিশনে ট্রেন লেট (Indian Railways)

    এই বিষয়ে পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজের কাজের জন্য হাওড়া ডিভিশনের বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মধ্যে ৩০ এপ্রিল থেকে ০৯ মে পর্যন্ত ১০ দিনের জন্য ০৩ ঘণ্টা করে পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে (Indian Railways)।

    Indian Railways trains delayed in Howrah division for 10 consecutive days

    আরও পড়ুন: বুধে যাতায়াতের প্ল্যান করছেন? দ্বিতীয় দফা নির্বাচনের দিন ট্রেন-মেট্রো পরিষেবার আপডেট জানুন

    এরফলে মূলত আপ ও ডাউন লাইনকে ধাপে ধাপে ব্লক করা হবে। ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেন ৩০ এপ্রিল থেকে টানা ৫ দিন কাটোয়া থেকে বেলা ১:০০ পরিবর্তে ১:৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, যাত্রাপথেও ট্রেনটি ৭০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।

    পাশাপাশি ০৩০২৪ কাটোয়া-ব্যান্ডেল EMU স্পেশাল ট্রেন শুধুমাত্র ৩০ এপ্রিল কাটোয়া থেকে দুপুর ১:৪৫-এর পরিবর্তে ২:৪৫ মিনিটে ছাড়বে। এছাড়াও, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া গ্যালপিং লোকাল যাত্রাপথে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।

    পাশাপাশি ৫ মে মঙ্গলবার থেকে ৯ মে শনিবার পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত আপ লাইনে ব্লক করা হবে। এর জেরে ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেন ব্যান্ডেল থেকে ভোরে ৩:৫ মিনিটে ছাড়ার পরিবর্তে ভোর ৪:৫ মিনিটে ছাড়বে।

    পাশাপাশি পূর্ব রেলের তরফে বলা হয়েছে, বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজে কাজের ফলে যাত্রীদেরই সুবিধা হবে। এরফলে সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেলওয়ে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    বুধে যাতায়াতের প্ল্যান করছেন? দ্বিতীয় দফা নির্বাচনের দিন ট্রেন-মেট্রো পরিষেবার আপডেট জানুন
    Next Article
    “পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি…” ভোটের সকালেই বাংলার মহিলা ও তরুণ ভোটারদের জন্য বড় বার্তা মোদীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment