Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি…” ভোটের সকালেই বাংলার মহিলা ও তরুণ ভোটারদের জন্য বড় বার্তা মোদীর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হতেই রাজ্যের মানুষকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ বাংলায় পোস্ট করে তিনি সবাইকে বেশি সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান। বিশেষ করে মহিলা ও তরুণ ভোটারদের বুথে গিয়ে ভোট দেওয়ার কথা বলেন তিনি। ভোটের দিন প্রধানমন্ত্রীর এই বাংলা বার্তা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।

    বাংলায় ভোটের বার্তা মোদীর (Narendra Modi)

    মঙ্গলবার সকালে করা পোস্টে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফায় যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা যেন রেকর্ড সংখ্যায় ভোট দেন। তাঁর কথায়, বেশি মানুষ ভোট দিলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়। পোস্টে আলাদা করে মহিলা ও যুব সমাজের কথাও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, বাংলার নারী ও তরুণ ভোটারদের বেশি সংখ্যায় ভোট দিতে এগিয়ে আসা খুবই জরুরি।

    রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনে মহিলা ও প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটাররা বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। তাই তাঁদের লক্ষ্য করেই এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এদিকে দ্বিতীয় দফার ভোট শুরুর পর থেকেই রাজ্যের কয়েকটি জায়গা থেকে অশান্তির খবরও সামনে এসেছে। নদিয়ার চাপড়ায় বিজেপির এক বুথ এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, বুথের কাছে তাঁকে রড দিয়ে মারা হয়। ঘটনায় ওই কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

    আজ রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রের দিকে। সেখানে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। নির্বাচন কমিশনও নিরাপত্তা নিয়ে কড়া নজর রাখছে।

    Narendra Modi Claims 50-Year Record Broken as Bengal Sees Low-Violence Voting

    আরও পড়ুনঃ গভীর রাতে বলিতে একের পর এক তৃণমূল বুথ এজেন্টের বাড়িতে হানা পুলিশের, তারপর যা হল…

    এখন দেখার, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভোটের হার কতটা বাড়ে। রাজনৈতিক মহলের মতে, ভোটের সকালেই প্রধানমন্ত্রীর (Narendra Modi) এই বাংলা বার্তা অনেক ভোটারকে বুথে যেতে উৎসাহ দিতে পারে।

    Click here to Read More
    Previous Article
    হাওড়া ডিভিশনে ১০ দিনের ব্লক, সময়সূচিতে বড় বদল—দেরিতে ছাড়বে বহু ট্রেন
    Next Article
    ভোটপুজোর নবমী, এখনও পর্যন্ত কোথায় কত ভোট? এগিয়ে রইল কোন কেন্দ্র?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment