Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া-পাটনা বন্দে ভারত এবার এই স্টেশনেও দাঁড়াবে, জেনে নিন বিস্তারিত

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ যাত্রীদের বিপুল চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে রেলওয়ে (Indian Railways) বোর্ড হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের একটি নতুন স্টপেজ করল। এই নতুন স্টপেজের ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই স্টপেজে ওই অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ঘটবে বলে আশা করা হচ্ছে।

    যাত্রীদের জন্য সুখবর, বাড়ল বন্দে ভারতের স্টপেজ (Indian Railways)

    সূত্রের খবর ট্রেনটি উভয় দিকেই লখিসরাই স্টেশনে থামবে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ শীঘ্রই বিস্তারিত সময়সূচি প্রকাশ করবে, তবে এটি নিশ্চিত যে ট্রেনটি সেখানে ২ মিনিটের জন্য থামবে (Indian Railways)।

    Indian Railways good news for passengers vande bharat stops increased

    আরও পড়ুন: গ্যাসের দামে বড় বদল, কলকাতায় আজ কত টাকায় মিলছে সিলিন্ডার?

    এছাড়াও যাত্রী সংগঠনগুলো বেশ কিছুদিন ধরেই লখিসরাইতে এই ট্রেনটির স্টপেজের দাবি জানিয়ে আসছিল। জনস্বার্থ ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেলওয়ে বোর্ড এই দাবিটি অনুমোদন করেছে। নতুন এই স্টপেজটি যুক্ত হওয়ার পর, ট্রেনটির বিরতিস্থলগুলোর সম্পূর্ণ তালিকাটি নিম্নরূপ হবে:

    হাওড়া

    দুর্গাপুর

    আসানসোল

    জসিডিহ

    লখিসরাই (নতুন স্টপেজ)

    মোকামা

    পাটনা

    এই বিষয়ে রেল কর্মকর্তাদের মতে, লখিসরাই একটি গুরুত্বপূর্ণ জংশন হিসেবে কাজ করে। ফলে মুঙ্গের এবং গয়াগামী যাত্রীরা এখানে ট্রেন থামার সুবাদে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

    এছাড়াও রেলওয়ে বোর্ডের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে, স্টেশনগুলোর টিকিটিং ব্যবস্থায় শীঘ্রই লখিসরাইয়ের নাম যুক্ত করা হবে। এর ফলে, লখিসরাইয়ের যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১১ মে, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
    Next Article
    গরম ভুলে যান! নিম্নচাপে দক্ষিণবঙ্গে আজ থেকে বাড়বে ঝড়-বৃষ্টি : আজকের আবহাওয়ার খবর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment