Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১১ মে, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সন্ন্যাসীদের উদ্দেশ্যে সাদা এবং কালো রঙের বস্ত্র অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।

    বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদ অভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ইতিবাচক পরিবর্তন করতে থাকুন। পূর্বে পরিচিত কারোর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে সবুজ রঙের পোশাক উপহার দিন।

    মিথুন রাশি: শরীর নিয়ে অবশ্যই অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তাই নয়, তাঁরা তাঁদের নিকটজনের কাছ থেকে আর্থিক সহায়তাও পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সবকিছু ভালোভাবে পরিকল্পনা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে মাথা ঠান্ডা রেখে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার ঠাকুরদা, ঠাকুমা এবং অন্যান্য বয়স্ক ব্যক্তিদের সাহায্য করুন।

    কর্কট রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন।

    সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জুনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার মূল্যবান জিনিসপত্রগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার কাজের টেবিল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

    কন্যা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জমি-সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীরা আজ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

    Ajker rashifal todays horoscope 11 May 2026.

    তুলা রাশি: অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আপনি আজ পড়ুয়াদের তাদের স্কুলের প্রোজেক্ট শেষ করার কাজের সাহায্য করতে পারেন। আপনার নিজের কোনও কাজ আজ অন্য কাউকে দিয়ে করাবেন না। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। অবসর সময়ে আজ আপনি একটি সৃজনশীল কাজ করবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে ১১ বার ‘ওম’ মন্ত্র পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন।

    বৃশ্চিক রাশি: শারীরিক সমস্যার কারণে আপনি আজ একটি গুরুত্বপূর্ণ কাজে প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। অর্থের প্রতি অত্যধিক সংবেদনশীল হয়ে পড়বেন না। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ সহকর্মীরা আপনার প্রশংসা করবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অকার্যকর মুদ্রা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

    ধনু রাশি: মাথা ঠান্ডা রেখে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করুন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সুগন্ধি দ্রব্য (যেমন: পারফিউম, ধূপকাঠি বা কর্পূর ) অপরকে উপহার হিসেবে দিন বা দান করুন অথবা বিতরণ করুন।

    আরও পড়ুন: পাক দলের অধিনায়ক রোহিত শর্মা! রয়েছেন শুভমানও, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচে একী কাণ্ড?

    মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। কারণ, তাঁরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি ক্লান্ত হয়ে পড়বেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অর্থ রোজগারের নতুন সুযোগগুলি খুঁজে দেখার চেষ্টা করুন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, তাদের অভিভাবকদের সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি কাজে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে ছোলার ডাল খেতে দিন। এটি আপনার উপকারে আসবে।

    আরও পড়ুন: মাত্র ১৫ বছরেই দুর্ধর্ষ বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর! গড়লেন এমন নজির… জানলে চমকে উঠবেন

    কুম্ভ রাশি: আপনি আজ কোনও খেলাধুলা অথবা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার সৃজনশীল প্রতিভাকে আজ সঠিকভাবে ব্যবহার করলে আপনি লাভবান হবেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে নিজের পছন্দের কাজগুলি করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মক্ষেত্রে দ্রুত উন্নতির লক্ষ্যে ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময়ে ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

    মীন রাশি: কাউকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। শরীরের প্রতি যত্ন নিন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বন্ধুরা আজ সন্ধ্যা নাগাদ আপনার জন্য একটি আকর্ষণীয় পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ এবং দই খান।

    Click here to Read More
    Previous Article
    নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কে দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ
    Next Article
    হাওড়া-পাটনা বন্দে ভারত এবার এই স্টেশনেও দাঁড়াবে, জেনে নিন বিস্তারিত

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment