Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাইকোর্টে আরজি কর মামলার শুনানির আগেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : আর জি কর-কাণ্ড (RG Kar) নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ এখনও অব্যাহত। সরকার বদলের পর একের পর এক প্রশাসনিক পদক্ষেপ ঘিরে চর্চা চলছে রাজনৈতিক মহলে। এবার সেই আবহেই বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে ইডি।

    আরজি কর (RG Kar) মামলায় বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

    নবান্নে সন্দীপ ঘোষকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় ইডিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে সামাজিক মাধ্যমে বার্তাও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী লেখেন, “আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত ৯ই অগস্ট ২০২৪ সালে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর.জি. কর-এর সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডি-কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হল।”

    শুধু সন্দীপ ঘোষই নন, এই মামলায় একাধিক পুলিশ ও প্রশাসনিক কর্তাকেও ইতিমধ্যেই কড়া পদক্ষেপের মুখে পড়তে হয়েছে। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

    পাশাপাশি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জি কর মামলার শুনানি ফের উঠছে কলকাতা হাই কোর্টে। আজ, মঙ্গলবার দুপুর ১টায় বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলাটি শোনা হতে পারে বলে জানা যাচ্ছে। অভয়ার বাবা-মা ইতিমধ্যেই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সরব হয়েছেন। অভয়ার মা রত্না দেবনাথ মেয়ের মৃত্যুর সঠিক বিচার চেয়ে জনতার আদালতেও আবেদন জানিয়েছিলেন।

    CM Suvendu Adhikari's big decision in the RG Kar case

    আরও পড়ুন : আদতে আইনজীবী হয়ে যেতেই অস্বস্তিতে মমতা ! বড় পদক্ষেপ নিল বার কাউন্সিল

    এদিন মুখ্যমন্ত্রী আরও লেখেন, “বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক। বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি।” আর জি কর-কাণ্ডে সরকারের এই নতুন পদক্ষেপের পর তদন্তের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে আদালতের পরবর্তী শুনানি ও ইডির পদক্ষেপ এখন বিশেষ গুরুত্ব নিয়ে দেখছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

    Click here to Read More
    Previous Article
    বাংলার সরকারি কর্মচারীদের DA নিয়ে যা জানাল রাজ্য সরকার…
    Next Article
    বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা ব্রাজিলের! ফিটনেস নিয়ে সংশয় থাকলেও দলে প্রত্যাবর্তন নেইমারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment