Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার সরকারি কর্মচারীদের DA নিয়ে যা জানাল রাজ্য সরকার…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সপ্তম পে কমিশনের (7th Pay Commission) অনুমোদন দিয়েছে বিজেপি সরকার। সোমবার মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হচ্ছে সপ্তম পে কমিশন। তবে ডিএ নিয়ে কী সিদ্ধান্ত?

    সরকারি কর্মীদের সপ্তম পে কমিশনের অনুমোদন | Government Employees

    সোমবার ছিল শুভেন্দুর মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠক। যেখানে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল আগেই। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। এদিন বৈঠকে ডিএ নিয়ে বড় ঘোষণার আশায় ছিলেন সরকারি কর্মীরা। তবে নয়া কমিশন গঠনের কথা ঘোষণা করা হলেও বকেয়া ডিএ নিয়ে কিছুই বলা হয়নি।

    বৈঠক শেষে রাজ্যে পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন।” ডিএ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে আলোচনা হয়নি।

    বকেয়া ডিএ ইস্যুতে প্রশ্নে অগ্নিমিত্রা বলেন, “ডিএ দেওয়া নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টি এজেন্ডায় (কর্মসূচিতে) ছিল না। ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সেটুকুই জানালাম।”

    Government Employees

    আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বাড়ছে চাপ! অভিষেককে নোটিশ কলকাতা পুরসভার, তলব করা হল একাধিক নথি

    উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত ফেব্রুয়ারী মাসের বাজেটে বাড়তি চার শতাংশ ডিএ-র ঘোষণা করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তবে সেই ডিএ ঘোষণাতেই রয়ে গিয়েছে। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে তা প্রতিফলিত হয়নি।

    Click here to Read More
    Previous Article
    বাড়ির মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ, তৃণমূল কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে গেল পুলিশ
    Next Article
    হাইকোর্টে আরজি কর মামলার শুনানির আগেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment