Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাসের দাম বাড়তেই চাপ রেস্তরাঁ ব্যবসায়, বাড়তে পারে খাবারের দাম

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর ফের একবার দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। এবার বাণিজ্যিক সিলিন্ডারে দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা।

    বাণিজ্যিক গ্যাসে মূল্যবৃদ্ধির ধাক্কা, পকেটে বাড়তি চাপের আশঙ্কা (LPG Cylinder)

    আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে (LPG Cylinder)।

    LPG Cylinder gas price hike fear of added strain on pockets

    আরও পড়ুন: কনফার্ম টিকিটের পরও মেলেনি সিট, রেলকে ২০ হাজার টাকা দিতে বলল কোর্ট

    জানুয়ারি থেকে প্রতি মাসে এই সিলিন্ডারের দাম বাড়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এপ্রিল মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ২১৮ টাকা। কিন্তু মে মাসে তা এক ধাক্কা বেড়ে হয় হাজার টাকা। আর এই দাম বৃদ্ধির ফলে রাজনৈতিক মহলের তৈরি হয় চাপানউতোর।

    তবে এই বিষয়ে রাষ্ট্রীয়ত্ত তেল সংস্থার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণ জানান। আর এবার নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে ফের একবার বাল্য বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই দাম বৃদ্ধির ফলে যথারীতি পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে এবার খরচ বাড়বে হোটেল ও রেস্তোরাগুলিতে।

    পাশাপাশি এখন দেখার বিষয় ১ জুন গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়বে কিনা তা নিয়ে। যদিও এই নিয়ে জল্পনা বেড়েছে। তবে মাসের প্রথম দিনের মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রাষ্ট্রীয়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে গৃহস্থের রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত থাকছে (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    ভোট মিটতেই বন্ধ ট্রেন পরিষেবা, চরম ভোগান্তিতে হলদিবাড়ি ও জলপাইগুড়ির হাজার হাজার যাত্রী
    Next Article
    না অন্নপূর্ণা ভাণ্ডার, না যুবশক্তি, এই সরকারি প্রকল্পে মিলবে ২০০০ টাকা! কারা আবেদন করবেন?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment