Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাস বুকিংয়ে নতুন বিপদ! এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: একদিকে মধ্যপ্রাচ্যীয় যুদ্ধের ফলে বিশ্বজুড়ে গ্যাসের আকাল দেখা দিয়েছে।। অপরদিকে গ্যাস (LPG) বুকিং নিয়ে সাইবার প্রতারণার কথা উঠেছে। এই বিষয়ে দেশবাসিকে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রতারক রাগ গ্যাস বুকিং ও স্যারের অফার বা ভয় দেখানোর মতন মেসেজ পাঠিয়ে মানুষকে প্রলুব্ধ করছে। তাই সকল দেশবাসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

    LPG বুকিংয়ে অসতর্ক হলেই বিপদ, অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার আশঙ্কা (Fake LPG Booking)

    সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই জালিয়াতি মূলত শুরু হয় আপনার ফোনে আসা একটি মেসেজ বা ফোন কলের মাধ্যমে। যেখানে জালিয়াতিরা বেশ আধুনিকভাবে আপনাকে ফোনে মেসেজ করবে, যেমন – ““গ্যাস বুকিংয়ে আকর্ষণীয় ছাড় পান”, আবার কখনও ফোনে বলা হবে— “আপনি ভিআইপি কোটায় আগে গ্যাস পাবেন”। এছাড়াও গ্রাহকদের প্রলুব্ধ করতে ব্যবহার করা হচ্ছে ভুয়ো এলপিজি বুকিং ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং সরাসরি ফোন কল।

    LPG there is danger if you are careless in booking gas of your account being empty

    আরও পড়ুন: ইন-হ্যান্ড স্যালারিতে বদল, এপ্রিল থেকে নতুন নিয়মে কত টাকা পাবেন জানেন?

    এবার মূল ফাঁদ হল লিঙ্ক। যেখানে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে অমনি আপনার থেকে ওটিপি ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কিংবা ইউপিআই পিন চাওয়া হবে। এবার এই গোপন তথ্য তাদের হাতে চলে যাওয়া মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে বেশিক্ষণ সময় লাগবে না।

    এছাড়াও এই সাইবার অপরাধীরা এতটাই চালাক তারা গ্যাসের ওয়েবসাইট হুবহু নকল করে নিয়েছে। যা দেখে আসল ও নকল ধরা কঠিন ব্যাপার। এছাড়াও সাইবার অ্যানালাইসিস দের দাবি, মানুষ এরকম ফোন এলে মনে করছে তারা তাদের নিজস্ব গ্যাস প্রোভাইডারদের সঙ্গেই কথা বলছেন। তাই তারা গোপন তথ্য শেয়ার করে ফেলছেন। যেখানেই এই সুযোগটা নিচ্ছেন অপরাধীরা।

    পাশাপাশি জনগণকে ভারত সরকার উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং গ্যাস ডিস্ট্রিবিউটাররা বারংবার সতর্কতা জারি করেছেন। এবং সুরক্ষার কথা মাথায় রেখে, গ্যাস বুকিং করার জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ভেরিফাইড ওয়েবসাইট ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন। এছাড়াও কোম্পানির থেকে ফোন করা হয়েছে বলে দাবি করা হলে কখনোই ওটিপি বা পিন নম্বর দিতে না বলেছেন। পাশাপাশি ব্যাঙ্কিং অ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখার জন্য অনুরোধ করেছেন। ‌ এছাড়া কোন সন্দেহজনক কল অথবা মেসেজ এলে স্থানীয় সাইবার ক্রাইম অফিসে জানানোর জন্য বলেছেন (LPG)।

    Click here to Read More
    Previous Article
    বড় ধাক্কা! প্রাথমিক ইন্টারভিউ স্থগিত, প্রশ্নের মুখে পর্ষদ
    Next Article
    বালিগঞ্জে ED-র বড় অভিযান! ‘সান এন্টারপ্রাইজেস’ থেকে কোটি টাকার বেশি নগদ উদ্ধার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment